রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৩, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব হিসেবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ফলে উপকূলীয় জেলা বাগেরহাটজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রোববার (২৩ অক্টোবর) সকাল থেকে এই বৃষ্টি শুরু হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বাতাসের গতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়েছে। এটি এখন গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণে রয়েছে। ফলে মোংলা সমুদ্রবন্দকে তিন নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে মোংলা বন্দরের পণ্য খালাস ও বোঝাই স্বাভাবিক রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জ, কচুয়া, রামপালসহ জেলার সব উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারি বৃষ্টির খবরও পাওয়া গেছে। মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা ফেরি ও খেয়াঘাটে পারাপারে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সিগন্যাল বৃদ্ধি ও পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকাল ৬টা পর্যন্ত বন্দরে ১৪টি বাণিজ্যিক জাহাজ ছিল। সবগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

মোংলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শিহাব কবির বলেন, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে সূর্য দেখা যায়নি। সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে। ২৪ ও ২৫ অক্টোবর সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ফলে নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বাড়ার আশঙ্কা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
যৌতুকের দাবিতে ছাদ থেকে ফেলে কিশোরীকে হত্যার চেষ্টা

যৌতুকের দাবিতে ছাদ থেকে ফেলে কিশোরীকে হত্যার চেষ্টা

বটিয়াঘাটার বিরাট ঘাট থেকে কুট্টিহাট পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে

বটিয়াঘাটার বিরাট ঘাট থেকে কুট্টিহাট পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে

খুলনা জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নে মশাল মিছিল অনুষ্ঠিত ।

খুলনা জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নে মশাল মিছিল অনুষ্ঠিত ।

খুলনার দাকোপের লাউডোব- বানিশন্তার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সহকারি কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা

খুলনার দাকোপের লাউডোব- বানিশন্তার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সহকারি কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা

ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আরাফাতের জয়

ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আরাফাতের জয়

খুলনান .”দাকোপ উপজেলার চুনকুড়ি ব্রিজ প্রজেক্ট পরিদর্শন করেন কুয়েত তহবিল কর্মকর্তাবৃন্দ”

খুলনান .”দাকোপ উপজেলার চুনকুড়ি ব্রিজ প্রজেক্ট পরিদর্শন করেন কুয়েত তহবিল কর্মকর্তাবৃন্দ”

খুলনা’র বটিয়াঘাটায় শেখ কামাল যুব গেমসের দাবায় অরিত্র ঘোষ পুষ্পক চ্যাম্পিয়ন

খুলনা’র বটিয়াঘাটায় শেখ কামাল যুব গেমসের দাবায় অরিত্র ঘোষ পুষ্পক চ্যাম্পিয়ন

পারভেজ-নীরবের নেতৃত্বে ইবির মিউজিক অ্যাসোসিয়েশন

পারভেজ-নীরবের নেতৃত্বে ইবির মিউজিক অ্যাসোসিয়েশন

দেশের ২২ তম রাষ্ট্রপতি হিসাবে সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত ঘোষনা করে গেজেট প্রকাশ করেছে ইসি

দেশের ২২ তম রাষ্ট্রপতি হিসাবে সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত ঘোষনা করে গেজেট প্রকাশ করেছে ইসি

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ