শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জগন্নাথপুরে ছাত্রদল নেতার বাড়িতে পুলিশের তল্লাশি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২২ ৯:০১ অপরাহ্ণ
জগন্নাথপুরে ছাত্রদল নেতার বাড়িতে পুলিশের তল্লাশি

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর পৌরসভার ০৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহ আলম আল তাহিদ এর বাড়ি সহ উপজেলার অনেক নেতার বাড়িতে থানা পুলিশ তল্লাশি করেছে।

ছাত্রদল নেতা জাহেদ আহমদ জানান, শুক্রবার(২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর পৌর এলাকার ০৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহ আলম আল তাহিদের বাড়িতে জগন্নাথপুর থানা পুলিশ তল্লাশি সহ উপজেলার আরো নেতাদের বাসায় পুলিশ হঠাৎ তল্লাশি চালায়।ছাত্রদল নেতার বাড়ি তল্লাশিতে তেমন কিছু না পেয়ে উনার ব্যক্তিগত ফাইলের কিছু গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায় থানা পুলিশ।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোঃ মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, দেশ ব্যাপী বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি চলছে ২৪ ডিসেম্বর বিএনপি এবং জামায়াতের বিক্ষোভ মিছিল হবে, উক্ত পরিস্থিতিকে উপলক্ষ করে দেশের বাহির থেকে রসদ যোগান দেওয়া হচ্ছে এবং নাশকতা তৈরির জন্য মানুষকে সংঘবদ্ধ করা হচ্ছে এমর্মে আমাদের কাছে খবর আছে। তাই কর্মসূচি পালনে কোন প্রকার নাশকতা মূলক কিছু আছে কিনা দেখতে শাহ আলম আল তাহিদের বাড়ির আশপাশে তল্লাশি করা হয়েছে।

এদিকে-জগন্নাথপুর পৌর ০৬ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি সহ অন্যান্য নেতাদের বাড়িতে পুলিশি তল্লাশির তিব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান পৌর মেয়র জনাব আক্তারুজ্জামান আক্তার, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি এমএ মালেক খান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম-সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, বিএনপি নেতা আবিবুল বারী আয়হান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক যুব বিষয়ক সম্পাদক শাহেদ অাহমদ, আরাফাত রহমান কোকো স্পোটিং কাবের সভাপতি দুলদুল বারী, যুবদল নেতা ছায়েদুজ্জামান সায়েদ,শামীনূর রহমান, আনছার মিয়া, হুমায়ূন কবীর ফরীদি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ, মুহিবুর রহমান সহ প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যলয়ে স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন

খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যলয়ে স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন

ইবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু

ইবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শুরু

বটিয়াঘাটা উপজেলার বিশিষ্ট সমাজ সেবক প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি সুরঞ্জন সুতার’র মিথ্যা মামলা থেকে জামিন প্রদান

বটিয়াঘাটা উপজেলার বিশিষ্ট সমাজ সেবক প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি সুরঞ্জন সুতার’র মিথ্যা মামলা থেকে জামিন প্রদান

ইবির লোক প্রশাসন বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

ইবির লোক প্রশাসন বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

বটিয়াঘাটায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র চতুর্থ তম মৃত্যুবার্ষিকী পালিত

বটিয়াঘাটায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র চতুর্থ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ।

বটিয়াঘাটায় আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ।

এমপি নিগারকে সুন্দরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা 

এমপি নিগারকে সুন্দরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা 

ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবায়দুল কাদের

ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবায়দুল কাদের

মরণোত্তর দেহদান সম্পর্কে ইসলামের নির্দেশনা

মরণোত্তর দেহদান সম্পর্কে ইসলামের নির্দেশনা