সোমবার , ২০ মার্চ ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জঙ্গিবাদ দমনে বলিষ্ঠ ভূমিকা রাখছে র‍্যাব: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ২০, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ
জঙ্গিবাদ দমনে বলিষ্ঠ ভূমিকা রাখছে র‍্যাব: প্রধানমন্ত্রী

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
বিএনপি-জামায়াত ক্ষমতায় গিয়ে দেশকে জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, যা দমনে ভূমিকা রাখে র‍্যাব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৯শে মার্চ) কুর্মিটোলায় র‍্যাব ফোর্সেস সদর দপ্তরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার করে র‍্যাবের ক্ষতি করতে চেয়েছিল তাদের চিহ্নিত করতে হবে। র‌্যাব প্রতিষ্ঠার ১৯ বছর কেটে গেছে। এ সময়ে সারা দেশে ১৫ ব্যাটালিয়নের এই বাহিনী বহু শ্বাসরুদ্ধকর অভিযানে নাশকতা-সন্ত্রাসবাদ দমন ছাড়াও জনকল্যাণে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

প্রধানমন্ত্রী বলেন, রমজান হলো কৃচ্ছ্রতার মাস। আমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার হলো রমজানে কিছু মানুষের মুনাফা লাভের অভিলাষ বেড়ে যায়। সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেদিকে সবাই নজর না দিয়ে বরং এর উল্টোটা ঘটে। এ সময় র‌্যাব সদস্যদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, রমজান এলে আরেকটি কাজ হয়, সেটি হলো খাদ্যে ভেজাল দেয়া; এছাড়া নকল প্রসাধনী এবং জাল মুদ্রা তৈরির চক্র সক্রিয় হয়। এসবের বিরুদ্ধে র‌্যাব প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, আমাদের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ; মজুতদারি যাতে কেউ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অনেক দেশই হিমশিম খাচ্ছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, বাংলাদেশ এখনো সে পর্যায়ে যায়নি, যাবেও না।

প্রধানমন্ত্রী বলেন, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে হবে। অগ্নিসন্ত্রাস মোকাবিলা করে স্থিতিশীলতা ধরে রাখার কারণেই আজকের এই বদলে যাওয়া বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
নগরীর হালিশহর ইস্টার্ন ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড

নগরীর হালিশহর ইস্টার্ন ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড

অর্ধনগ্ন-ধূমপান অবস্থায় জুম মিটিং, কলম্বিয়ার নারী বিচারক বরখাস্ত

অর্ধনগ্ন-ধূমপান অবস্থায় জুম মিটিং, কলম্বিয়ার নারী বিচারক বরখাস্ত

চট্টগ্রাম বন্দরে অক্টোবরেও নিম্নমুখী আমদানি-রপ্তানি

চট্টগ্রাম বন্দরে অক্টোবরেও নিম্নমুখী আমদানি-রপ্তানি

বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য এ্যাডঃগ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি

বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য এ্যাডঃগ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি

প্রকৌশলী ছেলের হাতে প্রাণ গেল বাবার

প্রকৌশলী ছেলের হাতে প্রাণ গেল বাবার

চট্টগ্রামে ২লক্ষ পিস ইয়াবাসহ গ্রেফতার-৫

চট্টগ্রামে ২লক্ষ পিস ইয়াবাসহ গ্রেফতার-৫

বটিয়াঘাটায় প্রাথমিক বিদ‍্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

বটিয়াঘাটায় প্রাথমিক বিদ‍্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

মরণোত্তর দেহদান সম্পর্কে ইসলামের নির্দেশনা

মরণোত্তর দেহদান সম্পর্কে ইসলামের নির্দেশনা

ভালোবাসা দিবসে ইবিতে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল

ভালোবাসা দিবসে ইবিতে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল

দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ

দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ