শুক্রবার , ২৫ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

অর্ধনগ্ন-ধূমপান অবস্থায় জুম মিটিং, কলম্বিয়ার নারী বিচারক বরখাস্ত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৫, ২০২২ ১১:১৪ অপরাহ্ণ
অর্ধনগ্ন-ধূমপান অবস্থায় জুম মিটিং, কলম্বিয়ার নারী বিচারক বরখাস্ত

ভার্চুয়াল জুম মিটিংয়ের সময় অর্ধনগ্ন ও বিছানায় শুয়ে ধূমপান করছিলেন কলম্বিয়ার একজন নারী বিচারক। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এরই মধ্যে ওই বিচারকে তিন মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। তাছাড়া তিনি প্রায়ই ইনস্টাগ্রামে খোলামেলা পোশাকের ছবি প্রকাশ করতেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৩৩ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ৩৪ বছর বয়সী বিচারক ভিভিয়ান পোলানিয়া রুমের একটি বেডে আরামে শুয়ে আছেন। এসময় তাকে অর্ধনগ্ন অবস্থায় দেখা যায়। তাছাড়া সিগারেটের মাধ্যমে মাদক গ্রহণ করছিলেন পোলানিয়া।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, জুম মিটিংয়ে মামলার শুনানি চলছিল। এক পর্যায়ে প্রসিকিউটার পোলানিয়াকে বলেন, আপনার ক্যামেরা কিন্তু চালু রয়েছে। পরে তাৎক্ষণিক ক্যামেরা বন্ধ করে দেন। যদিও শুনানি চলতে থাকে।

জানা গেছে, ২০২১ সালে গাড়ি বোমা হামলার ঘটনায় একজনের জামিন শুনানি ছিল এদিন, যা অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি।

একজন আইনজীবী ভিভিয়ান পোলানিয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা কলম্বিয়ার ন্যাশনাল কমিশন অব জুডিশিয়াল এথিক্সের কাছে জানিয়েছেন।

কমিশন এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, পোলানিয়ার বিরুদ্ধে বরখাস্তের আদেশ আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

তবে এ ঘটনার জবাবে স্থানীয় একটি রেডিওতে পোলানিয়া দাবি করেছেন, শুনানি চলাকালে তিনি বিছানার ওপরে শুয়ে ছিলেন। কারণ এসময় তিনি উদ্বেগে ভুগছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ইবি’র ইংরেজি বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবি’র ইংরেজি বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমলো

ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমলো

এবার বিনোদনের জন্য গাঁজার বৈধতা দেবে জার্মানি

এবার বিনোদনের জন্য গাঁজার বৈধতা দেবে জার্মানি

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

বোরকা পরে নারীর ছদ্মবেশে ভিক্ষাবৃত্তির সময় তরুণ গ্রেপ্তার

বোরকা পরে নারীর ছদ্মবেশে ভিক্ষাবৃত্তির সময় তরুণ গ্রেপ্তার

ব্রুনাইয়ের সুলতানকে ঢাকায় লাল গালিচা সংবর্ধনা

ব্রুনাইয়ের সুলতানকে ঢাকায় লাল গালিচা সংবর্ধনা

প্ল্যান সুন্দরগঞ্জের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান 

প্ল্যান সুন্দরগঞ্জের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান 

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ; উপকূলের মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতা

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ; উপকূলের মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতা

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের শুভ উদ্বোধন

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের শুভ উদ্বোধন

গত ৭দিনের ব্যবধানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা ৭৪

গত ৭দিনের ব্যবধানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা ৭৪