সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জমি নিয়ে সংঘর্ষে নিহত-১, আহত-৫

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
জমি নিয়ে সংঘর্ষে নিহত-১, আহত-৫

মিজানুর রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমাজমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে শাহিন মিয়া (৫৬) নামের একজন নিহত হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

সোমবার উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে তোফাজ্জল হোসেনের সঙ্গে আফতাব হোসেনের বিরোধ চলে আসছে। সোমবার সকাল ১১টার দিকে তোফাজ্জল ও তার লোকজন ওই জমি দখলের জন্য গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে শাহিন মিয়াসহ ৬জন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় শাহিন মিয়ার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

আহতরা হলেন, মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফুল ওরফে রাঙা (৩৫), কিশমত আলীর ছেলে লিমন মিয়া (২৭), মৃত আবেদ আলীর ছেলে লুৎফর রহমান (৫০) ও শামীম মিয়া (৩৩) এবং তোফাজ্জল আলীর ছেলে শাহ আলম মিয়া (৩২)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘জমি নিয়ে মারামারির ঘটনায় শাহিন মিয়া নামের একজন নিহত হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
জগন্নাথপুরে যানজটে সীমাহীন জনদূর্ভোগ!!

জগন্নাথপুরে যানজটে সীমাহীন জনদূর্ভোগ!!

ইবি’র ইংরেজি বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবি’র ইংরেজি বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

বটিয়াঘাটায় ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্দ্যোগে সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত

বটিয়াঘাটায় ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্দ্যোগে সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায়ের মাতা পরলোক গমন

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায়ের মাতা পরলোক গমন

নিষেধাজ্ঞা অমান্য করে ভবনে প্রবেশ, দুই শিক্ষকের বিরুদ্ধে আনসারদের লিখিত অভিযোগ

নিষেধাজ্ঞা অমান্য করে ভবনে প্রবেশ, দুই শিক্ষকের বিরুদ্ধে আনসারদের লিখিত অভিযোগ

শ্যামনগরে ২ দিন ব্যাপী জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণের সমাপনী

শ্যামনগরে ২ দিন ব্যাপী জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণের সমাপনী

বটিয়াঘাটা উপজেলার বিশিষ্ট সমাজ সেবক প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি সুরঞ্জন সুতার’র মিথ্যা মামলা থেকে জামিন প্রদান

বটিয়াঘাটা উপজেলার বিশিষ্ট সমাজ সেবক প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি সুরঞ্জন সুতার’র মিথ্যা মামলা থেকে জামিন প্রদান

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

বটিয়াঘাটায় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

বটিয়াঘাটায় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন