সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দিদারুল-আকবরের নেতৃত্বে ইবির বাগেরহাট জেলা কল্যাণ সমিতি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২১, ২০২২ ৯:৪৫ পূর্বাহ্ণ
দিদারুল-আকবরের নেতৃত্বে ইবির বাগেরহাট জেলা কল্যাণ সমিতি

আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম রাসেল সভাপতি ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আলী আকবর শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

রবিবার (২০ নভেম্বর) দুপুর ২ টায় অনুষদ ভবনের ৩২৮ নং কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা যায়, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ  সমিতির অন্যতম উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এসময় অন্যান্য উপদেষ্টাগণও  উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৮ জন৷ পরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, উক্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত