রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দিদারুল-মোস্তাফিজের নেতৃত্বে ইবি রোটার‍্যাক্ট ক্লাব

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১২:৪৪ পূর্বাহ্ণ
দিদারুল-মোস্তাফিজের নেতৃত্বে ইবি রোটার‍্যাক্ট ক্লাব

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের রোটার‌্যাক্ট ক্লাবের ২০২৪-২৫ রোটাবর্ষের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের রোটা. দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ফোকলার স্টাডিজ বিভাগের রোটা. মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রোটা. মোজাহিদুল ইসলাম মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এছাড়াও পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড.শাহজাহান মন্ডল ও প্রফেসর ড. গফুর গাজী। এছাড়াও নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন রোটা. এস এ এইচ ওয়ালিউল্লাহ এবং রোটা. টি এইচ জাইম।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সালে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন এই সংগঠনটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর