সোমবার , ২৪ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সিত্রাং আতঙ্কে দেশের চার বন্দরে সতর্ক সংকেত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৪, ২০২২ ৪:৪৮ পূর্বাহ্ণ
সিত্রাং আতঙ্কে দেশের চার বন্দরে সতর্ক সংকেত

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার (২২শে অক্টোবর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (১ নং) এ তথ্য জানানো হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে সিত্রাং। থাইল্যান্ডের দেয়া এই নামের অর্থ ‘পাতা’।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০২৫ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৪০ কি.মি. দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০৭০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০০৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।.

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমলো

ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমলো

খুলনার বটিয়াঘাটায় জলমা এজি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও প্রাক বড়দিনের উপহার বিতরণ

খুলনার বটিয়াঘাটায় জলমা এজি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও প্রাক বড়দিনের উপহার বিতরণ

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিসের ডিজি

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিসের ডিজি

উদ্যোগে ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে প্রস্তূতি মূলক সভা অনুষ্ঠিত

উদ্যোগে ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে প্রস্তূতি মূলক সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে কবিতা আবৃতিতে ৩য় স্হান অধিকার করেছে সার্থক সেন সর্বজিৎ

খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে কবিতা আবৃতিতে ৩য় স্হান অধিকার করেছে সার্থক সেন সর্বজিৎ

ফাগুনের আগমন: প্রকৃতির রঙে রঙিন হোক জীবন

ফাগুনের আগমন: প্রকৃতির রঙে রঙিন হোক জীবন

গুলশানে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গোলাগুলি, আটক ২

গুলশানে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গোলাগুলি, আটক ২

সীমান্তে হত্যা ও বিদেশী আগ্রাসন বন্ধের দাবীতে ঠাকুরগাঁওয়ে প্রতীকী লাশের মিছিল

সীমান্তে হত্যা ও বিদেশী আগ্রাসন বন্ধের দাবীতে ঠাকুরগাঁওয়ে প্রতীকী লাশের মিছিল

বিশ্বকাপে ভরাডুবির পরই ‘সাফাই’ অভিযান! অবসরের দিকে ঠেলা হচ্ছে বহু তারকাকে

বিশ্বকাপে ভরাডুবির পরই ‘সাফাই’ অভিযান! অবসরের দিকে ঠেলা হচ্ছে বহু তারকাকে

ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষকদের বন্ধ বেতন-ভাতা চালুর দাবিতে মানববন্ধন

ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষকদের বন্ধ বেতন-ভাতা চালুর দাবিতে মানববন্ধন