শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

দীর্ঘ সাড়ে ৬ বছর পর ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২২ ৮:১০ অপরাহ্ণ
দীর্ঘ সাড়ে ৬ বছর পর ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি ঘোষণা

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ দীর্ঘ ৬ বছর পর এক উৎসব মুখর পরিবেশে ৩ ডিসেম্বর শনিবার দুপুর ৩টায় ময়মনসিংহ নগরীর স্থানীয় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে উপস্থিত থেকে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কমিটি ঘোষণার সময় সেখানে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী হাত উঁচিয়ে নতুন কমিটিকে স্বাগত জানান।

নতুন কমিটিতে যারা নতুন পদে ভূষিত হলেন-ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি হয়েছেন মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি এহতেশামুল আলমসহ ২য় দফায় সাধারণ সম্পাদক হয়েছেন এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এছাড়াও মহানগর আওয়ামীলীগের সভাপতি হয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুসহ ২য় দফায় সাধারণ সম্পাদক হয়েছেন মোহিত উর রহমান শান্ত।

এর আগে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন-কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এছাড়া আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন-আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
মোরেলগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত  

মোরেলগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত  

ভারতে মিনিবাস-লরির মুখোমুখি সংঘর্ষে ৪ ক্রিকেটারের মৃত্যু

ভারতে মিনিবাস-লরির মুখোমুখি সংঘর্ষে ৪ ক্রিকেটারের মৃত্যু

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে -এমপি ননীগোপাল মন্ডল

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে -এমপি ননীগোপাল মন্ডল

লক্ষ্মীপুরে চেয়ারম্যান অনিয়মের অভিযোগে বহিষ্কৃত

লক্ষ্মীপুরে চেয়ারম্যান অনিয়মের অভিযোগে বহিষ্কৃত

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৮ দশমিক ২ শতাংশ

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৮ দশমিক ২ শতাংশ

সুন্দরগঞ্জে জাকের পার্টির মনোনয়ন পেলেন মোশাররফ হোসেন

সুন্দরগঞ্জে জাকের পার্টির মনোনয়ন পেলেন মোশাররফ হোসেন

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মশালা

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মশালা

দাকোপের বাজুয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে, এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি

দাকোপের বাজুয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে, এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি

জাতীয় পার্টির সঙ্গে মিল নেই কিন্তু মিত্রতা আছে: ওবায়দুল কাদের

জাতীয় পার্টির সঙ্গে মিল নেই কিন্তু মিত্রতা আছে: ওবায়দুল কাদের

এবার ব্যবসায় নাম লেখালেন পরীমনি!

এবার ব্যবসায় নাম লেখালেন পরীমনি!