সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ভারতে মিনিবাস-লরির মুখোমুখি সংঘর্ষে ৪ ক্রিকেটারের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
ভারতে মিনিবাস-লরির মুখোমুখি সংঘর্ষে ৪ ক্রিকেটারের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে একটি মিনিবাস এবং একটি লরির মুখোমুখি সংঘর্ষে ৪ জন স্থানীয় তরুণ ক্রিকেটারের মৃত্যুর ঘটনা ঘটেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল (১৮ ফেব্রুয়ারি) রোববার সকালে ভারতের মহারাষ্ট্রের অমরাবতী জেলায় একটি মিনিবাসে করে ক্রিকেটারা একটি টেনিস-বল ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন ক্রিকেটার।

মৃত ৪ জন ক্রিকেটার হলেন- শ্রীহরি রাউত, জুশ বাহালে, সুইয়াশ আম্বারতে ও সন্দেশ পাদার। এছাড়াও যারা গুরুতর আহত ক্রিকেটারদের নাম- প্রজ্জ্বল বৌছে, লৌকিক পায়মাসে, ময়ূর নাগপুরে, মঙ্গেশ পান্ডে এবং হরিশ ধাগে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রায় ২১ জনের মতো যাত্রী সেই মিনিবাসে ভ্রমণ করছিলেন। ৪ জন ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া ১০ জন গুরুতরভাবে আহত হয়েছেন। তবে আমরা কোন রকমের দেরি না করে তাদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করেছি। ঘটনার সঙ্গে যুক্ত ট্রাক চালককে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত