বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ভিন্ন আয়োজনে ইবি ক্যাপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৬, ২০২২ ১২:৫৪ পূর্বাহ্ণ
ভিন্ন আয়োজনে ইবি ক্যাপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সচেতনতামূলক সংগঠন ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’র (ক্যাপ) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মায়েদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক, শিশুদের নিয়ে কেক কাটা ও খেলাসহ বিভিন্ন আয়োজনে দিনটি উদযাপন করেন সংগঠনের সদস্যরা।

সোমবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় শৈশব শিক্ষা অটিজম স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ও তাদের অভিভাবকদের নিয়ে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম এবং  বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। এছাড়াও উপস্থিত ছিলেন শৈশব শিক্ষা অটিজম স্কুলের প্রিন্সিপাল লিনা পারভিন, ক্যাপের সাবেক সভাপতি মহব্বত ফয়সাল ও সিনিয়র সদস্য সাব্বির আহমেদ।

ফারহানা ইবাদের সঞ্চালনায় মায়েদের নিয়ে উঠান বৈঠকে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন সাদিয়া মুবাশ্বিরা ও জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন রুহানি চৌধুরী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্যাপের সাধারণ সম্পাদক মরিয়ম নেসা মীমের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্বেচ্ছাসেবক, শৈশব শিক্ষা অটিজম স্কুলের শিশু, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে নিয়ে কেক কাটা হয়। পরে খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার  বিতরণ করা হয়।

এসময় অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বলেন, ‘ক্যান্সার খুব জটিল একটি রোগ। কিন্তু এই জটিল রোগটি ছড়ায় অনেক সহজে। ক্যান্সার এখন ঘরে ঘরে৷ এর কারণ আমাদের অবশ্যই বুঝতে হবে এবং সচেতন থাকতে হবে।’

বিশেষ শিশুদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য শৈশব শিক্ষা অটিজম স্কুলের প্রিন্সিপাল লীনা পারভিন ক্যাপকে ধন্যবাদ জানান। আলোচনা সভায় অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘নিজের শরীর কেমন আছে তা নিজেরই বুঝে নিতে হবে। যত ডাক্তার আছে তার মাঝে নিজের শরীরকে সবথেকে ভালো বুঝতে পারবো আমি নিজে। বর্তমানে স্তন ও জরায়ু ক্যান্সার এতো বেশি হওয়ার কারণ সচেতনতার অভাব।’

ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি সিয়াম মির্জা বলেন , ‘বিশেষ শিশুদের জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদের অনেক ধন্যবাদ। আমাদের এই সচেতনতার কাজটিকেও সবাই সচেতন ভাবে দেখবেন।’

প্রসঙ্গত, ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ স্লোগানকে সামনে রেখে ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) মেয়েদের ক্যানসার নিয়ে কাজ করে থাকে। বাংলাদেশের ৫টি অঞ্চলে স্তন ক্যানসার এবং জরায়ুমুখের ক্যানসার নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ঘন ঘন আগুন লাগা নাশকতা কি না, প্রশ্ন ফায়ার সার্ভিসের

ঘন ঘন আগুন লাগা নাশকতা কি না, প্রশ্ন ফায়ার সার্ভিসের

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

দাকোপের বাজুয়া বধ্যভূমির স্মৃতিসৌধ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন কয়েক জন গুণি মানুষ

দাকোপের বাজুয়া বধ্যভূমির স্মৃতিসৌধ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন কয়েক জন গুণি মানুষ

ইবির সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্ব

ইবির সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্ব

ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোয় ২০ হাজার মানুষের পারাপার

ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোয় ২০ হাজার মানুষের পারাপার

শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো হওয়ার শঙ্কা নেই বাংলাদেশের

শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো হওয়ার শঙ্কা নেই বাংলাদেশের

বুড়িগোয়ালিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন

বুড়িগোয়ালিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন

গাইবান্ধা’র পলাশবাড়ীতে বাস-ট্রাক ও মটরসাইকেলের ত্রি-মুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

গাইবান্ধা’র পলাশবাড়ীতে বাস-ট্রাক ও মটরসাইকেলের ত্রি-মুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরন

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরন

বটিয়াঘাটায় জেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে ভোট শুরু হয়েছে

বটিয়াঘাটায় জেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে ভোট শুরু হয়েছে