মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ভুটানের জালে ৮ গোল বাংলাদেশের মেয়েদের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ২১, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ
ভুটানের জালে ৮ গোল বাংলাদেশের মেয়েদের

ঘরের মাঠে আরেকটি টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। সোমবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে।

প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের জোড়া গোল করেছেন তৃষ্ণা ও থুইনু। অন্য গোলগুলো করেছেন সুলতানা, প্রীতি, মুন্নী ও সাগরিকা।

বড় জয়ে বাংলাদেশের মেয়েদের গোলের জন্য অপেক্ষা করতে হয় ১৬ মিনিট পর্যন্ত। গোলের খাতা খোলেন তৃষ্ণা। তার টোকা ভুটানের জালে জড়ালে লিড পায় বাংলাদেশ। ২৮ মিনিটে ব্যবধান বেড়ে দ্বিগুণ করেন তৃষ্ণা।

৩৫ মিনিটে সুলতানা আক্তারের গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৪২ মিনিটে সুরভী গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে স্বাগতিক দল। গোল করেন সুরভী।

৬০ মিনিটে থুইনু মারমার গোলে ব্যবধান হয় ৫-০। পরের মিনিটে ষষ্ঠ গোল করেন মুন্নী। ৬৪ মিনিটে গোল করে ব্যবধান কমায় ভুটানের মেয়েরা। ৭৬ মিনিটে সপ্তম গোল করেন থুইনু মারমা।

৮৫ মিনিটে সাগরিকা গোল করলে ৮-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় লাল-সবুজ দলের। বাংলাদেশ বুধবার দ্বিতীয় ম্যাচ খেলবে রাশিয়ার বিপক্ষে।

এদিকে দিনের প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে হারিয়েছে নেপালকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশে সুষ্ঠু গনতন্ত্র ফিরিয়ে আনতে নাগরিক সমাজের ভুমিকা শীর্ষক সেমিনার

বাংলাদেশে সুষ্ঠু গনতন্ত্র ফিরিয়ে আনতে নাগরিক সমাজের ভুমিকা শীর্ষক সেমিনার

শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আরও কাছে নিম্নচাপ, রোববার উপকূলে প্রভাব পড়তে পারে

আরও কাছে নিম্নচাপ, রোববার উপকূলে প্রভাব পড়তে পারে

ইবি শিক্ষকদের নামে উদ্দেশ্য প্রণোদিত মামলায় ঝিনুক টাওয়ারের প্রতিবাদ

ইবি শিক্ষকদের নামে উদ্দেশ্য প্রণোদিত মামলায় ঝিনুক টাওয়ারের প্রতিবাদ

ইবিতে ফের বিবস্ত্র করে র‌্যাগিংয়ের অভিযোগ

ইবিতে ফের বিবস্ত্র করে র‌্যাগিংয়ের অভিযোগ

জামাল হাটেই হবে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স – ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী

জামাল হাটেই হবে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স – ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী

৫৯ জনকে নিয়োগ দেবে শপআপ

৫৯ জনকে নিয়োগ দেবে শপআপ

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন আদালতে মামলা

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন আদালতে মামলা

বিএনপি-জামায়াতের গুজব-অপপ্রচার ঠেকাতে প্রস্তুত আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের গুজব-অপপ্রচার ঠেকাতে প্রস্তুত আওয়ামী লীগ

খুলনার বটিয়াঘাটায় জলমা এজি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও প্রাক বড়দিনের উপহার বিতরণ

খুলনার বটিয়াঘাটায় জলমা এজি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও প্রাক বড়দিনের উপহার বিতরণ