বৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ময়মনসিংহ জেলা প্রশাসককে শোকজ করলেন হাইকোর্ট

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৭, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
ময়মনসিংহ জেলা প্রশাসককে শোকজ করলেন হাইকোর্ট

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ-দর্শক মনে আছে সেই ছোট শিশু কন্যা ফাতেমার কথা। সেই যে ময়মনসিংহের ত্রিশালে  সড়ক দুর্ঘটনায় অন্ত:স্বত্ত্বা মায়ের পেট ফেটে জন্ম নিয়েছিল। সেই শিশু ফাতেমার কল্যাণে ৫ লাখ টাকা ব্যয় না করে ফাতেমার পরিবারের অন্য সদস্যদের ব্যাংক একাউন্টে জমা রাখার ঘটনায় ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে শোকজ করেছেন মহামান্য হাইকোর্ট।

২৭ অক্টোবর বৃহস্পতিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আগামী ৩ সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে মহামান্য হাইকোর্ট এই আদেশ দেন।

বিজ্ঞ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন-ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আদালতে রিটের পক্ষে শুনানিকালে ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন বলেন-শিশু ফাতেমার জন্য সড়ক পরিবহন আইনের ৫৪ ধারা অনুসারে গঠিত ট্রাস্টি বোর্ডকে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ প্রদান করেছিলেন মাহামান্য হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে ২৮ আগস্ট শিশুটির আইনগত অভিভাবকের কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের আইনজীবী মো.রাফিউল ইসলাম। এদিকে  শিশু ফাতেমার কল্যাণে ব্যয়ের ব্যবস্থা না করে শিশুটির পরিবারের অন্য সদস্যদের নামে অ্যাকাউন্ট খুলে টাকা জমা দেয়ায় হাইকোর্ট শুনানি শেষে ময়মনসিংহ জেলা প্রশাসককে শোকজ করেছেন।

প্রসঙ্গতঃ এই বছরের ১৬ জুলাই ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় এক দম্পতি ও তাদের ৬ বছরের এক মেয়ে নিহত হয়। মৃত্যুর আগমুহূর্তে অন্তঃসত্ত্বা মার পেট ফেটে সড়কে এক কন্যা সন্তানের জন্ম হয়। পরে শিশুটিকে ঢাকার আজিমপুরের ছোটমণি নিবাসে নেয়া হয়।

নবজাতকের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই আইনজীবী কানিজ ফাতিমা তুনাজ্জিনা হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বিএনপি ও সমমনাদের গণমিছিল ঢাকার ৯ স্থানে পাহারায় থাকবে আওয়ামী লীগ

বিএনপি ও সমমনাদের গণমিছিল ঢাকার ৯ স্থানে পাহারায় থাকবে আওয়ামী লীগ

বটিয়াঘাটায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র চতুর্থ তম মৃত্যুবার্ষিকী পালিত

বটিয়াঘাটায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র চতুর্থ তম মৃত্যুবার্ষিকী পালিত

ইবিতে শিক্ষিকা-কর্মচারীর পাল্টাপাল্টি অভিযোগ, থানায় জিডি

ইবিতে শিক্ষিকা-কর্মচারীর পাল্টাপাল্টি অভিযোগ, থানায় জিডি

গুজরাটে ক্যাবল ব্রিজে ধস, মৃত্যু ৩২

গুজরাটে ক্যাবল ব্রিজে ধস, মৃত্যু ৩২

প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামানের জামিন

প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামানের জামিন

সুন্দরগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত-১ আহত একাধিক

সুন্দরগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত-১ আহত একাধিক

ইবিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

ইবিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

সুন্দরগঞ্জে রাস্তার গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ

সুন্দরগঞ্জে রাস্তার গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ

নবনির্বাচিত সরকারকে উপকূল রক্ষায় উদ্যোগ গ্রহণের আহ্বান

নবনির্বাচিত সরকারকে উপকূল রক্ষায় উদ্যোগ গ্রহণের আহ্বান

ইবিতে ছাত্রী নির্যাতনের ছয় মাস পর চূড়ান্ত সিদ্ধান্ত

ইবিতে ছাত্রী নির্যাতনের ছয় মাস পর চূড়ান্ত সিদ্ধান্ত