মঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রাশিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৮, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ
রাশিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে যে, রাশিয়াকে ‘যুদ্ধাপরাধের’ জন্য দায়ী করা হবে এবং ইউক্রেনের বিভিন্ন শহরে সিরিজ হামলার ঘটনায় ইরানের ড্রোন প্রোগ্রামের সঙ্গে কাজ করা কোম্পানি ও দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সময় সোমবার (১৭ অক্টোবর) রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালায় রাশিয়া। রাজধানী কিয়েভে ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেনের। পশ্চিমা মিত্রদের সঙ্গে একমত পোষণ করে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়াকে ইরানের বিস্ফোরক ড্রোন সরবরাহ, জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন।

কিয়েভ ছাড়াও সোমবার দেশটির আরও দুটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে দেশটির শত শত গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাজধানী কিয়েভে হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে।

এদিকে জাতির উদ্দেশে নিয়মিত ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশজুড়ে বিমান হামলা অব্যাহত রয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে রাশিয়া ড্রোন হামলা চালাচ্ছে। বেশ কিছু হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইউক্রেন বলছে, ইরান থেকে আনা কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তবে মস্কোর কাছে এ ধরনের অস্ত্র বিক্রির বিষয়টি অস্বীকার করেছে ইরান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেন, হোয়াইট হাউজ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এই হামলার মাধ্যমে পুতিনের বর্বরতা অব্যাহত থাকার প্রমাণ মিলেছে বলেও অভিযোগ করা হয়।

গত শুক্রবার ইউক্রেনের জন্য নতুন করে আরও ৭২৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে জিন পিয়েরে বলেন, যতদিন যুদ্ধ চলবে আমরা ইউক্রেনের জনগণকে সমর্থন দিয়ে যাব। অপরদিকে রাশিয়াকে আরও চাপে রাখা হবে এবং যুদ্ধাপরাধের জন্য তাদের দায়ী করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
আলভেজকে ক্ষতিপূরণের অর্থ দিয়ে তোপের মুখে নেইমার

আলভেজকে ক্ষতিপূরণের অর্থ দিয়ে তোপের মুখে নেইমার

বটিয়াঘাটা উপজেলার খগেন্দ্রনাথ মহিলা কলেজের পুরস্কার বিতরণ, নবীন বরণ ও অভিভাবক সমাবেশে হুইপ পঞ্চানন

বটিয়াঘাটা উপজেলার খগেন্দ্রনাথ মহিলা কলেজের পুরস্কার বিতরণ, নবীন বরণ ও অভিভাবক সমাবেশে হুইপ পঞ্চানন

খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরি সভায় শুভগন্ধাধিবাস শুরু হচ্ছে ৫৬ প্রহর নাম সংকির্তন

খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরি সভায় শুভগন্ধাধিবাস শুরু হচ্ছে ৫৬ প্রহর নাম সংকির্তন

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে এসএসসি পাসে চাকরির সুযোগ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে এসএসসি পাসে চাকরির সুযোগ

ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোয় ২০ হাজার মানুষের পারাপার

ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোয় ২০ হাজার মানুষের পারাপার

বটিয়াঘাটায় ভান্ডাকোটে ইউপি চেয়ারম্যান আয়োজনে মতবিনিময় সভায় ডক্টর প্রশান্ত কুমার রায়

বটিয়াঘাটায় ভান্ডাকোটে ইউপি চেয়ারম্যান আয়োজনে মতবিনিময় সভায় ডক্টর প্রশান্ত কুমার রায়

খুলনার দাকোপ উপজেলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপ উপজেলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ইবিতে পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক সচেতনতামূলক র‍্যালি

ইবিতে পরিষ্কার-পরিছন্নতা বিষয়ক সচেতনতামূলক র‍্যালি

আওয়ামী লীগ নেতা অজয় সরকারের বহিস্কারাদেশ বাতিল হওয়ায় বটিয়াঘাটায় দলীয় নেতাকর্মীদের সভা-মিষ্টি বিতরন

আওয়ামী লীগ নেতা অজয় সরকারের বহিস্কারাদেশ বাতিল হওয়ায় বটিয়াঘাটায় দলীয় নেতাকর্মীদের সভা-মিষ্টি বিতরন

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ইবি

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ইবি