ওয়ালী মোহাম্মদ, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটপাত থেকে অবৈধ ফুটপাতের দোকান, অবৈধ দখল ও মহাসড়কের পাশের সকল প্রকার স্থাপনা
উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ।
১১ ফেব্রুয়ারী, ২০২৪ রবিবার উপজেলা প্রশাসন এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানে ফুটপাতের দোকান, অবৈধ দখল ও মহাসড়কের পাশের সকল প্রকার স্থাপনা উচ্ছেদ করা হয়। অপসারণ অভিযানে ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে ফুটপাত থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেয়া হয়। কিন্তু এসব অবৈধ স্থাপনা অপসারণ না করায় আজ ভেঙে ফেলা হয়েছে। আমাদের অপসারণ অভিযান অব্যাহত থাকবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।



















