বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত টাইগারদের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ
শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত টাইগারদের

স্বপন কুমার রায় : ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৫ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা। ২৭২ রানের টার্গেট তাড়ায় ২৬৬ রানে ইনিংস গুটায় ভারত। শেষ বলে ছক্কার হাঁকাতে না পারায় লড়াই করেও হেরে যায় ভারত। বুধবার (৭ই ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিক বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় টাইগাররা।

এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজের অনবদ্য ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের অবিশ্বাস্য জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ। দলীয় ২১৭ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মাহমুদউল্লাহ। তার আগে ৯৬ বলে ৭টি চারের সাহায্যে ৭৭ রান করেন টি-টোয়েন্টি দলের সাবেক এই অধিনায়ক।

রিয়াদ আউট হওয়ার পর নয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নাসুম আহমেদকে সঙ্গে নিয়ে শেষ ২৩ বলে ৫৩ রানের ঝড়ো পার্টনারশিপ গড়েন মিরাজ। এই জুটিতেই মেইডেন সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৮৩ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ১০০ রান করেন মিরাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
কোরআনের বর্ণনায় জান্নাতি মানুষের ছয় গুণ

কোরআনের বর্ণনায় জান্নাতি মানুষের ছয় গুণ

আজ অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আজ অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

লক্ষ্মীপুরের ইয়াবা নিয়ে গ্রেপ্তার ইউপি সদস্য-গ্রাম পুলিশকে বরখাস্ত

লক্ষ্মীপুরের ইয়াবা নিয়ে গ্রেপ্তার ইউপি সদস্য-গ্রাম পুলিশকে বরখাস্ত

চট্টগ্রামে ২লক্ষ পিস ইয়াবাসহ গ্রেফতার-৫

চট্টগ্রামে ২লক্ষ পিস ইয়াবাসহ গ্রেফতার-৫

খুলনা’র বটিয়াঘাটায় রানার্স গ্ৰুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালিত

খুলনা’র বটিয়াঘাটায় রানার্স গ্ৰুপের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালিত

গণমাধ্যম গণমুখী নয়: গণতন্ত্র ও মানবাধিকার হুমকিতে

গণমাধ্যম গণমুখী নয়: গণতন্ত্র ও মানবাধিকার হুমকিতে

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ দম্পতিকে ঘর থেকে বের করে তালা ঝোলানোর সত্যতা পাননি ইউএনও

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ দম্পতিকে ঘর থেকে বের করে তালা ঝোলানোর সত্যতা পাননি ইউএনও

বটিয়াঘাটার হাটবাটি সেটেলমেন্ট অফিসের গনসংযোগ সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটার হাটবাটি সেটেলমেন্ট অফিসের গনসংযোগ সভা অনুষ্ঠিত

দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করলেন শেখ হাসিনা

দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করলেন শেখ হাসিনা

খুলনার দাকোপে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন -২০২৪

খুলনার দাকোপে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন -২০২৪