সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সরকারি বই পাচার, গ্রেপ্তার ৩

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
সরকারি বই পাচার, গ্রেপ্তার ৩

মিজানর রহমান্ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সাড়ে ১১ হাজার সরকারি বই পাচারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম।
এর আগে, সুন্দরগঞ্জ উপজেলার সাড়ে ১১ হাজার সরকারি বই পাচারকালে রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে ট্রাকের চালক শ্যামল (৩৪) ও হেলপার রাসেল মিয়াকে (৩০) বইসহ আটক করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। পরে আটককৃতদের দেওয়া তথ্য মতে সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদকে (৪৫) গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

এঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ মাহমুদ হোসেন মণ্ডল বাদি হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘বই পাচারের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘বইসহ আটক হওয়া ট্রাক চালক ও হেলপারকে সুন্দরগঞ্জ আনা হচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোয় ২০ হাজার মানুষের পারাপার

ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোয় ২০ হাজার মানুষের পারাপার

বাংলাদেশকে ২৫৫ রানের লক্ষ্য দিয়ে অলআউট নিউজিল্যান্ড

বাংলাদেশকে ২৫৫ রানের লক্ষ্য দিয়ে অলআউট নিউজিল্যান্ড

গোমস্তাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

গোমস্তাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

ইবি শাপলা ফোরামের নির্বাচনে বিজয়ী যারা

ইবি শাপলা ফোরামের নির্বাচনে বিজয়ী যারা

ইবিতে ‘মনের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত

ইবিতে ‘মনের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত

মা-বাবার কবরের পাশে শায়িত হলেন নুরুল আমিন

মা-বাবার কবরের পাশে শায়িত হলেন নুরুল আমিন

উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবী

উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবী

বটিয়াঘাটার নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র পিতা ও মাতার সুস্থতা কামনা বিবৃতি প্রদান

বটিয়াঘাটার নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র পিতা ও মাতার সুস্থতা কামনা বিবৃতি প্রদান

গাইবান্ধার সুন্দরগঞ্জে দলীয় নেতাকর্মীদের হয়রাণী করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দলীয় নেতাকর্মীদের হয়রাণী করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

ইবির জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ড. আশ্রাফী

ইবির জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ড. আশ্রাফী