বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

হোয়াটসঅ্যাপে নম্বর সেভ না করেও চ্যাট করা যাবে

প্রতিবেদক
Editor
অক্টোবর ৯, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
হোয়াটসঅ্যাপে নম্বর সেভ না করেও চ্যাট করা যাবে

ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্ল্যাটফর্মটি অসংখ্য ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়ে থাকে। মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কমবেশি সবাই ব্যবহার করছেন। ব্যক্তিগত চ্যাট তো বটেই অফিশিয়াল কাজেও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ।

সেরা ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম হলো হোয়াটসঅ্যাপ। এর কারণ হলো-এটি নিত্যনতুন ফিচার চালু করে। এই এক প্ল্যাটফর্মের মাধ্যমেই ব্যবহারকারীরা চ্যাট, কল, ভিডিও কল করে অন্যদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারেন।

এছাড়াও নতুন নতুন ফিচার আনার জন্য অবিরাম কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ। তবে বেশ কিছু ফিচার আনা এখনো বাকি। এর মধ্যে অন্যতম হলো-সেভ না করা কন্ট্যাক্টে মেসেজ পাঠানো। কারণ এই ফিচারটি এখনো নেই।

হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠাতে হলে প্রথমে তাদের নম্বর সেভ করতে হয়। এরপরেই তাদের মেসেজ পাঠানো যাবে। সেভ না করে কাউকে মেসেজ পাঠানো যায় না। এমন ফিচার এখনো আনেনি হোয়াটসঅ্যাপ। তবে কিছু ট্রিক রয়েছে, যার মাধ্যমে আনসেভড নম্বরে মেসেজ করা সম্ভব। কিংবা যে নম্বর সেভ করতে চাইছেন না, তেমন নম্বরেও মেসেজ পাঠানো সম্ভব। দেখে নেওয়া যাক সেই উপায়গুলো।

সেলফ চ্যাট উইন্ডো ব্যবহার করবেন যেভাবে-

>> হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলতে হবে।

>> ডান দিকের কোণে সার্চ আইকনে ট্যাপ করতে হবে।

>> ম্যাসেজ টু ইওরসেলফ চ্যাট অপশন খুঁজে বার করতে হবে।

>> এবার নিজের সেলফ চ্যাট উইন্ডোয় আনসেভড ফোন নম্বর লিখতে অথবা পেস্ট করতে হবে এবং সেন্ড করে দিতে হবে।

>> এরপর নম্বরটা নীল হয়ে দেখাবে।

>> এবার নম্বরটিকে ট্যাপ করে চ্যাট উইথ বিকল্প বেছে নিতে হবে।

>> এবার নম্বরের সঙ্গে থাকা চ্যাট উইন্ডো খুলবে। এবার ওই ব্যক্তির সঙ্গে কথা বলা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
খুলনা’র বটিয়াঘাটায় রেভাঃ বেনেডিক্ট মেমোরিয়াল স্কুলের সাধারণ সভা অনুষ্ঠিত ।

খুলনা’র বটিয়াঘাটায় রেভাঃ বেনেডিক্ট মেমোরিয়াল স্কুলের সাধারণ সভা অনুষ্ঠিত ।

বটিয়াঘাটায় খুলনা-চালনা মহাসড়কের পাশের বজ্রপাত রোধক তালগাছ কেঁটে ফেলছে

বটিয়াঘাটায় খুলনা-চালনা মহাসড়কের পাশের বজ্রপাত রোধক তালগাছ কেঁটে ফেলছে

ইবি শাপলা ফোরামের নতুন কমিটি

ইবি শাপলা ফোরামের নতুন কমিটি

অফিসের বসের সঙ্গে স্ত্রীর ফোনালাপ শুনে স্বামীর আয় ৩০ কোটি টাকা

অফিসের বসের সঙ্গে স্ত্রীর ফোনালাপ শুনে স্বামীর আয় ৩০ কোটি টাকা

ছাত্রলীগ নেতার ভাই গুলিবিদ্ধ, ভোটের আগের রাতে উত্তপ্ত খোকসা

ছাত্রলীগ নেতার ভাই গুলিবিদ্ধ, ভোটের আগের রাতে উত্তপ্ত খোকসা

নতুন বিদ্যুৎ লাইন চালু হবে মঙ্গলবার, তিন জেলায় সতর্কতা জারি

নতুন বিদ্যুৎ লাইন চালু হবে মঙ্গলবার, তিন জেলায় সতর্কতা জারি

সুন্দরগঞ্জে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

সুন্দরগঞ্জে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

বটিয়াঘাটায মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

ইবি শিক্ষকদের নামে উদ্দেশ্য প্রণোদিত মামলায় ঝিনুক টাওয়ারের প্রতিবাদ

ইবি শিক্ষকদের নামে উদ্দেশ্য প্রণোদিত মামলায় ঝিনুক টাওয়ারের প্রতিবাদ