বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

২৪ এপ্রিল থেকে হতে পারে ভারী বৃষ্টিপাত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১২, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
২৪ এপ্রিল থেকে হতে পারে ভারী বৃষ্টিপাত

ঢাকা: দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের মাত্রা বেড়েই চলছে। তবে নয় দিনের মাথায় এসে কিছুটা সুখবর মিলছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তাদের মতে, ১৭ এপ্রিল থেকে ‘সামান্য’ বৃষ্টির দেখা মিলতে পারে। আর ভারী বৃষ্টিপাত হতে পারে ২৪ এপ্রিল থেকে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দখিনা বাতাস প্রায় নেই বললেই চলে। যার সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পও আসছে না। ফলে বৃষ্টিপাতের দেখা নেই। তবে আগামী ১৭ এপ্রিল থেকে দু’এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। আর ২৪ এপ্রিল থেকে বেশিরভাগ এলাকায় কালবৈশাখী ঝড় হবে।

এদিকে বৃষ্টিপাতের দেখা না মেলায় তাপপ্রবাহের তীব্রতা বেড়েই চলছে। এক্ষেত্রে দখিনা বাতাস না আসায় বাতাসের জলীয় বাষ্পের পরিমাণও কম।

ওমর ফারুক বলেন, ৫০ শতাংশের মতো বাতাসের জলীয় বাষ্প থাকলে আমরা সেই অবস্থাকে স্বাভাবিক বলি। কিন্তু বর্তমানে ১৭ থেকে ২০ শতাংশের মতো জলীয় বাষ্প পাওয়া যাচ্ছে। এ রকম জলীয় বাষ্প থাকে শীতকালে। যে কারণে শরীরের ত্বক, বিশেষ করে হাত, পা, ঠোঁট ফেঁটে যাচ্ছে।

চৈত্রের শেষ সময়ে এসে এমন অস্বাভাবিক ত্বক ফেঁটে যাওয়ার বিষয়টি নিয়ে ওমর ফারুক বলেন, অন্যান্য বছরও এপ্রিলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। তবে এবার একটু বেশিই কম। যে কারণে শীতকালের মতো ত্বক ফেঁটে যাচ্ছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, আগামী সপ্তাহে বৃষ্টিপাত হতে পারে। এক্ষেত্রে আরও কয়েকদিন থাকবে তাপপ্রবাহ।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গত ৪ এপ্রিল থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়, যা এখন প্রায় সারাদেশেই বিস্তৃত হয়েছে। বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেলেও এটি স্বল্প সময়ের জন্য তীব্র আকার ধারণ করতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
শিল্পতীর্থের আয়োজনে ইবিতে ‘স্বাধীনতার সুবর্ণরেখা’ দেয়ালিকা প্রকাশ

শিল্পতীর্থের আয়োজনে ইবিতে ‘স্বাধীনতার সুবর্ণরেখা’ দেয়ালিকা প্রকাশ

মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

শান্তর সমালোচনা না করে সাহস দিতে বললেন নান্নু

শান্তর সমালোচনা না করে সাহস দিতে বললেন নান্নু

সাবেক স্বামীর সঙ্গে ‘আপস’ করলেন কণ্ঠশিল্পী মিলা

সাবেক স্বামীর সঙ্গে ‘আপস’ করলেন কণ্ঠশিল্পী মিলা

খুলনার বটিয়াঘাটা উপজেলা আ’লীগের ২২ ফেব্রুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতা -কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা 

খুলনার বটিয়াঘাটা উপজেলা আ’লীগের ২২ ফেব্রুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতা -কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা 

এখন থেকে রেমিট্যান্স পাঠাতে চার্জ লাগবে না প্রবাসীদের

এখন থেকে রেমিট্যান্স পাঠাতে চার্জ লাগবে না প্রবাসীদের

খুলনা’র বটিয়াঘাটায় রেভাঃ বেনেডিক্ট মেমোরিয়াল স্কুলের সাধারণ সভা অনুষ্ঠিত ।

খুলনা’র বটিয়াঘাটায় রেভাঃ বেনেডিক্ট মেমোরিয়াল স্কুলের সাধারণ সভা অনুষ্ঠিত ।

ইবিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

ইবিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন চাই: ফখরুল

সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন চাই: ফখরুল

ফ্রেন্ডস ইউনাইটেড ও বিজি ইউনাইটেড ফুটবল ক্লাবের (লন্ডন) পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

ফ্রেন্ডস ইউনাইটেড ও বিজি ইউনাইটেড ফুটবল ক্লাবের (লন্ডন) পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ