শনিবার , ২৯ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

১৮ বছর পর গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি পাকিস্তানি নাগরিকের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৯, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ
১৮ বছর পর গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি পাকিস্তানি নাগরিকের

গুয়ানতানামো বে কারাগারে বন্দি ছিলেন পাকিস্তানের নাগরিক সাইফুল্লাহ পরচা। শনিবার (২৯ অক্টোবর) তিনি পাকিস্তানে এসে পৌঁছেছেন। ১৮ বছর পর যুক্তরাষ্ট্রের সামরিক কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের।

৭৫ বছর বয়সী সাইফুল্লাহ পরচা গুয়ানতানামো বে কারাগারে সবচেয়ে বয়স্ক বন্দি ছিলেন। আল-কায়েদার সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছিল। কিন্তু কখনো অপরাধের জন্য অভিযুক্ত করা হয়নি। গত বছরের মে মাসে তার মুক্তি অনুমোদিত হয়।

মন্ত্রণালয় জানায়, আমরা আনন্দিত যে বিদেশে আটক একজন পাকিস্তানি নাগরিক অবশেষে তার পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে।

পাকিস্তানের একজন বড় ব্যবসায়ী ছিলেন সাইফুল্লাহ পরচা। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। নিউইর্য়কে তার প্রোপার্টি ছিল।

যুক্তরাষ্ট্র ২০০৩ সালে থাইল্যান্ড থেকে পরচাকে বন্দি করে এবং ২০০৪ সালের সেপ্টেম্বর থেকে তাকে গুয়ানতানামোতে আটক করে রাখা হয়।

গুয়ানতানামো বে কারাগার। ‘নাইন-ইলেভেন’ হামলার পর দুই দশক আগে ২০০২ সালের ১১ জানুয়ারি কিউবায় কারাগারটি চালু করে যুক্তরাষ্ট্র। কথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’র নামে তৎকালীন মার্কিন প্রশাসন বিভিন্ন দেশে যে সামরিক অভিযান শুরু করে, সেখানে গ্রেফতার লোকদের এই কারাগারে নিক্ষেপ করা হয়। মানবাধিকার পর্যবেক্ষকরা বলেন, কোনো ধরনের প্রচলিত আইন-বিচারের মুখোমুখি না করেই বিদেশি ‘যুদ্ধবন্দিদের’ এই কুখ্যাত কারাগারে বছরের পর বছর রেখে দেয় মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মশালা

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মশালা

দাকোপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

দাকোপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দিন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

সরকারকে হটানোর জন্য অতিবাম-অতিডান একাকার: কাদের

সরকারকে হটানোর জন্য অতিবাম-অতিডান একাকার: কাদের

যেভাবে নরমাল ডেলিভারির প্রস্তুতি নিয়েছেন আলিয়া

যেভাবে নরমাল ডেলিভারির প্রস্তুতি নিয়েছেন আলিয়া

বাংলাদেশ কি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে

বাংলাদেশ কি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে

বটিয়াঘাটা কন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

বটিয়াঘাটা কন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

পুনরায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন নাদিম

পুনরায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন নাদিম

রোজার আগে ভারত থেকে পেঁয়াজ-চিনি আমদানি নিয়ে আলোচনা

রোজার আগে ভারত থেকে পেঁয়াজ-চিনি আমদানি নিয়ে আলোচনা

লক্ষ্মীপুর জেলাতে নৌকার জয় হবে সৈকত

লক্ষ্মীপুর জেলাতে নৌকার জয় হবে সৈকত

টুইটার কেনায় মাস্কের অংশীদার সৌদি যুবরাজ, কাতার, ডরসি

টুইটার কেনায় মাস্কের অংশীদার সৌদি যুবরাজ, কাতার, ডরসি