বুধবার , ২ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২, ২০২২ ৩:০০ পূর্বাহ্ণ
ইরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

ইরানে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে সবচেয়ে বড় বিক্ষোভের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করেছে।

নিরাপত্তা বাহিনীর কঠোর হুঁশিয়ারি এবং রক্তাক্ত দমনাভিযান উপেক্ষা করে মঙ্গলবার তারা এ ধর্মঘট পালন করে।

সাত সপ্তাহ আগে ইরানে ঠিকমত হিজাব না পরায় আটক মাশা আমিনি নামের এক তরুণীর পুলিশ হেফাজতে মৃত্যুর পর থেকেই সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে জড়িত থাকার জন্য প্রায় এক হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের বিচার শুরু হবে চলতি সপ্তাহেই।

ইরানের মানবাধিকার বিষয়ক এইচআরএএনএ বার্তা সংস্থা জানিয়েছে, তেহরান ও ইস্ফাহানসহ বেশ কয়েকটি শহরে অবস্থান ধর্মঘট চলছে। অনেকেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ডাক দিয়েছে।

ইরানে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির বিরুদ্ধে এই বিক্ষোভ-ধর্মঘট সবচেয়ে সাহসিকতাপূর্ণ এক চ্যালেঞ্জ। বিক্ষোভ দিন দিনই জোরাল হচ্ছে।

এতে ইরানের শাসকদের ওপর চাপ বাড়ছে, যারা দেশের এই অস্থির পরিস্থিতির জন্য বিদেশি শত্রু ও তাদের চরদের দোষারোপ করে এসেছে।

ডেমোক্র্যাসি ফর দ্য আরব ওয়াল্ড নাউ (ডিএডব্লিউএন) এর ইরান বিষয়ক বিশ্লেষক ওমিদ মেমারিয়ান বলেন, “মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামছে। কিন্তু শাসকদেরকে পরাজিত করতে পারবে – এমন আশা নিয়েই তারা ভয়কে জয় করেছে।”

বিক্ষোভে নেমেছে সর্বস্তরের মানুষ। এর মধ্যে শিক্ষার্থী এবং নারীরাই সোচ্চার হয়েছে বেশি। তারা হিজাব খুলে, পুড়িয়ে বিক্ষোভ করছে।

বার্তা সংস্থা এইচআরএএনএ বলছে, গত সোমবার পর্যন্ত চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ২৮৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ৪৬ জন শিশু।

বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ৩৬ সদস্যও নিহত হয়েছে। তাছাড়া, ১৪ হাজার ১৬০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩০০ জনই শিক্ষার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
মোরেলগঞ্জে জীবনের ঝুকি নিয়ে গভীর সমুদ্রে শুটকি আহরনে যাচ্ছেন মৌসুমি জেলেরা

মোরেলগঞ্জে জীবনের ঝুকি নিয়ে গভীর সমুদ্রে শুটকি আহরনে যাচ্ছেন মৌসুমি জেলেরা

ইবিতে ‘সাংগঠনিক জীবনে কাম্য আচরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

ইবিতে ‘সাংগঠনিক জীবনে কাম্য আচরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

তদন্ত কমিটির ডাকে সোমবার ক্যাম্পাসে আসবেন অভিযুক্ত দুই ছাত্রী

তদন্ত কমিটির ডাকে সোমবার ক্যাম্পাসে আসবেন অভিযুক্ত দুই ছাত্রী

খুলনার দাকোপের লাউডোব- বানিশন্তার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সহকারি কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা

খুলনার দাকোপের লাউডোব- বানিশন্তার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সহকারি কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা

১৫ বছরের জঞ্জাল দুই মাসে সরানো যায় না : জামায়াত আমির

১৫ বছরের জঞ্জাল দুই মাসে সরানো যায় না : জামায়াত আমির

অজানা ভালোবাসা, লেখক নাজমুল হুসাইন রানা 

অজানা ভালোবাসা, লেখক নাজমুল হুসাইন রানা 

খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরিসভা মন্দির পরিদর্শন করেছেন সুপ্রিমকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।

খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরিসভা মন্দির পরিদর্শন করেছেন সুপ্রিমকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।

খুলনার দাকোপের বানিশন্তা নিখিলের মোড়ে প্রতিবন্দী শীবপদ সরকারের বসতঘর বৈদ্যতিক শট-সার্কিটে আগুনে পুড়ে ছাই

খুলনার দাকোপের বানিশন্তা নিখিলের মোড়ে প্রতিবন্দী শীবপদ সরকারের বসতঘর বৈদ্যতিক শট-সার্কিটে আগুনে পুড়ে ছাই

খুলনা’র বটিয়াঘাটায় শেখ কামাল যুব গেমস-২০২৩ ও বিভাগীয় কমিশনার’র বিভিন্ন খেলার শুভ উদ্বোধন

খুলনা’র বটিয়াঘাটায় শেখ কামাল যুব গেমস-২০২৩ ও বিভাগীয় কমিশনার’র বিভিন্ন খেলার শুভ উদ্বোধন

মা-মেয়েকে পিলারে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

মা-মেয়েকে পিলারে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল