শনিবার , ৫ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

এবার চোখে কালো কাপড় বেঁধে আন্দোলনে চবির চারুকলার শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৫, ২০২২ ১২:০২ পূর্বাহ্ণ
এবার চোখে কালো কাপড় বেঁধে আন্দোলনে চবির চারুকলার শিক্ষার্থীরা

চবি প্রতিনিধিঃ চোখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে ইন্সটিটিউট প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

এর আগে গত বুধবার থেকে ২২ দফা দাবিতে ক্লাস বর্জন  করেছেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের সঙ্গে কয়েক দফা সাক্ষাত করেও সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

আন্দোলকারী শিক্ষার্থী দিলসাদ জাহান বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আমরা পড়ছি। যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী। নারী শিক্ষা ও তাদের নিজেদের অবস্থান জোরদার করতে অনেক ধরনের পদক্ষেপ তিনি নিয়েছেন। আমাদের মেয়েদের হল নেই, ওয়াশরুম নেই। বিষয়গুলো আমরা কর্তৃপক্ষকে বলেছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি।

নদী রাণী সিংহ নামের আরেক শিক্ষার্থী বলেন, চবি থেকে আলাদা হওয়ার ১২ বছর পরও এখানে মেয়েদের কোনো আবাসিক হল নেই। প্রতি মাসে বাসা ভাড়ার খরচ বহন করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। দ্রুত মেয়েদের হলের ব্যবস্থা হোক।

এ ব্যাপারে জানতে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক প্রণব মিত্র চৌধুরীকে মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি দল আমাদের সঙ্গে কথা বলেছে। উপাচার্য তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা দেখছি না।

গত ২ নভেম্বর ক্লাস চলাকালীন সময়ে সিলিং ফ্যান ভেঙে পড়ায় ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ৩ নভেম্বরও ক্লাসে বসেনি তারা। আন্দোলন থেকে দেওয়া ২২ দফা দাবির বাস্তবায়ন না হলে ক্লাসে ফিরবেন না বলেও জানিয়েছেন তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে চুরির টার্গেট ছিল তাদের

দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে চুরির টার্গেট ছিল তাদের

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নে ভিজিডি উপকার ভোগীদের সন্চয় ফেরত প্রদান সংক্রান্ত অবহতিকরন সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নে ভিজিডি উপকার ভোগীদের সন্চয় ফেরত প্রদান সংক্রান্ত অবহতিকরন সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ নির্বাচনে পছন্দের শীর্ষে স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ নির্বাচনে পছন্দের শীর্ষে স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু

খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরিসভা মন্দির পরিদর্শন করেছেন সুপ্রিমকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।

খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরিসভা মন্দির পরিদর্শন করেছেন সুপ্রিমকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।

শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফা ঘোষণা

শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফা ঘোষণা

বেসরকারি ভোকেশনাল শিক্ষকদের ১৩ দফা দাবী বাস্তবায়নে স্বারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচী পালন

বেসরকারি ভোকেশনাল শিক্ষকদের ১৩ দফা দাবী বাস্তবায়নে স্বারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচী পালন

বটিয়াঘাটায় স্বল্পমুল্যে ছানী ও ডায়াবেটিক রোগী বাছাই ক্যাম্প

বটিয়াঘাটায় স্বল্পমুল্যে ছানী ও ডায়াবেটিক রোগী বাছাই ক্যাম্প

সরকারকে হটানোর জন্য অতিবাম-অতিডান একাকার: কাদের

সরকারকে হটানোর জন্য অতিবাম-অতিডান একাকার: কাদের

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মামলার সত্যতায় সংশয়

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মামলার সত্যতায় সংশয়

ঐতিহাসিক ভাষণ দিবসে ইবি থানা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

ঐতিহাসিক ভাষণ দিবসে ইবি থানা পুলিশের শ্রদ্ধাঞ্জলি