রবিবার , ৬ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সাকিব-আফিফ-মোসাদ্দেক-সোহানদের দায়মুক্তির ম্যাচ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৬, ২০২২ ৩:০৩ পূর্বাহ্ণ
সাকিব-আফিফ-মোসাদ্দেক-সোহানদের দায়মুক্তির ম্যাচ

‘সব ভালো তার, শেষ ভালো যার।’ বাংলাদেশও কি শেষটা ভালো করতে পারবে? তুলানামূলক খর্বশক্তির নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ের সঙ্গে জেতা বাংলাদেশ কি সত্যিই পাকিস্তানকে হারাতে পারবে? সাকিবের দলের কি সে সামর্থ্য আছে?

সেমিফাইনাল থেকে প্রায় ছিটকে পড়া পাকিস্তান খাদের কিনারায় পড়েও দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে। বাভুমার দলকে হারিয়ে দেওয়াই শুধু নয়, বরাবরের ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানিরা ৩ নভেম্বর দেখিয়েছে দলটি শুধুই বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান নির্ভর নয়। পাকিস্তানের মতো ঘুরে দাঁড়িয়ে জিততে না পারলেও ঠিক আগের ম্যাচেই ভারতকে নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামির মতো নামী ও সুপ্রতিষ্ঠিত পারফরমারে সাজানো ভারতের বিপক্ষে দারুণ খেলে জয়ের সম্ভাবনা জাগিয়েও মাত্র ৫ রানে হেরেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জিততে পারলে বাংলাদেশের সামনে এখন সেমিতে খেলার হাতছানি থাকতো। পুরো পরিবেশ-প্রেক্ষাপটটাই হতো ভিন্ন।

সেটা হয়নি। তারপরও নিজেদের মেলে ধরতে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে সামর্থ্যের প্রমাণ রাখতে কালকের ম্যাচে জয় হতে পারে ‘পাথেয়।’ হোক তা ভিন্ন ফরম্যাট মানে টেস্ট আর ওয়ানডে, তারপরও সামনেই ভারতের বিপক্ষে সিরিজ। তার আগে নিজেদের মনেবাল চাঙ্গা করতে এবং আস্থা ও আত্মবিশ্বাস ফিরে পেতে বড় দলের বিপক্ষে জয় দরকার বাংলাদেশেল। কাজেই টাইগাররা সামর্থ্যের শেষ বিন্দু দিয়েই লড়বে পাকিস্তানকে হারাতে।

পুরো আসরে মিডল অর্ডার ভুগিয়েছে পাকিস্তানকে। ইফতিখার আহমেদ, ফাখর জামান, আসিফ আলি, শাদাব খানদের সেভাবে খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠিক আগের ম্যাচে দল যখন খাদের কিনারায় পড়ে, ঠিক তখন ব্যাট হাতে জ্বলে উঠেন ইফতিখার ও শাদাব। দলের চরম সংকটে জোড়া ফিফটি উপহার দিয়ে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেন তারা।

এখন প্রশ্ন হলো, বাংলাদেশের ব্যাটারদের বড় অংশ যারা আগের ম্যাচগুলোয় তেমন অবদান রাখতে পারেননি; বিশেষ করে অধিনায়ক সাকিব, আফিফ, মোসাদ্দেক, সোহানরা কি ইফতিখার ও শাদাবদের মত দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারবেন? তাদের জন্য জন্য কাল বৃহস্পতিবার পাকিস্তানের সঙ্গে ম্যাচ দায় পূরণের ম্যাচ। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে নিজেদের মেলে ধরার ম্যাচ।

বলার অপেক্ষা রাখে না, পেসার তাসকিন আহমেদ, তরুণ হাসান মাহমুদ উৎড়ে গেছেন ভালভাবে। তাসকিন দুই জয়ের স্বার্থক রূপকার। ওপেনার শান্ত বেশিরভাগ খেলায় কিছু করতে না পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে বড় ইনিংস খেলে হয়েছেন জয়ের নায়ক।

আর দলকে জেতাতে না পারলেও ভারতের বিপক্ষে দারুণ ব্যাটিং করে সবার মন জয় করেছেন লিটন দাস। লিটনের অনায়াসে উইকেটের চারিদিকে হাঁকানো বাহারি স্ট্রোক প্লে দেখে অভিভূত, মুগ্ধ বড় বড় ক্রিকেট বোদ্ধা।

কিন্তু সাকিব, আফিফ, মোসাদ্দেক, সোহান, ইয়াসির, সৌম্যরা ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি। ঝড়ো ব্যাটিং করা বহুদূরে, কারো ব্যাট থেকে একটি কার্যকর ইনিংসও বেরিয়ে আসেনি। সুপার টুয়েলভপর্বে নিজেদের শেষ ম্যাচে দারুণ কিছু করে তারা সে দায়মুক্ত হতে পারবেন?

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার আহ্বায়ক কমিটির অনুমোদন

লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার আহ্বায়ক কমিটির অনুমোদন

মৃৎ শিল্পের ঐহিত্য ফিরিয়ে আনতে নারীদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে:জয়িতা ফাউন্ডেশন

মৃৎ শিল্পের ঐহিত্য ফিরিয়ে আনতে নারীদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে:জয়িতা ফাউন্ডেশন

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি

বটিয়াঘাটা-দাকোপ) খুলনা- ১ আসনের তিলডাঙ্গা কালি পূজায়- আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব -ড.পশান্ত কুমার রায়

বটিয়াঘাটা-দাকোপ) খুলনা- ১ আসনের তিলডাঙ্গা কালি পূজায়- আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব -ড.পশান্ত কুমার রায়

বটিয়াঘাটার দাবা খেলায় অরিত্র ঘোষ পুস্পক খুলনা- বরিশাল বিভাগের চ্যাম্পিয়ান

বটিয়াঘাটার দাবা খেলায় অরিত্র ঘোষ পুস্পক খুলনা- বরিশাল বিভাগের চ্যাম্পিয়ান

বাংলা নববর্ষ বরণে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

বাংলা নববর্ষ বরণে প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

ফের ব্যর্থ তামিম-মুমিনুল, একাই লড়ছেন ইরফান শুক্কুর

ফের ব্যর্থ তামিম-মুমিনুল, একাই লড়ছেন ইরফান শুক্কুর

ঠাকুরগাঁও মহিলা চেম্বার অব কমার্স লিমিটেড এর ১৫ ই আগস্ট শোক দিবস উদযাপন

ঠাকুরগাঁও মহিলা চেম্বার অব কমার্স লিমিটেড এর ১৫ ই আগস্ট শোক দিবস উদযাপন

কিস ডে: জেনে নিন চুম্বনের ৮ আশ্চর্য উপকারিতা!

কিস ডে: জেনে নিন চুম্বনের ৮ আশ্চর্য উপকারিতা!

পরকীয়া প্রেমের টানে প্রবাসী স্বামী ঘর ছেড়ে পলাতক স্ত্রী মোঃ

পরকীয়া প্রেমের টানে প্রবাসী স্বামী ঘর ছেড়ে পলাতক স্ত্রী মোঃ