শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মানসিক ভারসাম্যহীন চাচার দায়ের কোপে ৫বছরের ভাতিজা মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১২, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
মানসিক ভারসাম্যহীন চাচার দায়ের কোপে ৫বছরের ভাতিজা মৃত্যু

জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ ১২ নভেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবেস্থান নামক গ্রামে মানসিক ভারসাম্যহীন চাচার দায়ের কোপে নাইম মিয়া (৫)-নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আব্দুল বারেক নামের ওই ব্যক্তিকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মোস্তাছিনুর রহমান গণমাধ্যমকর্মীদের কাছে চাচার দায়ের কোপে ৫বছরের ভাতিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন-আব্দুল বারেক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এজন্য গত ১০ বছর বাড়িতে তকে শিকলবন্দি করে রাখা হয়। ঘটনার আনুমানিক তিন মাস আগে আব্দুল বারেক শিকল খুলে পালিয়ে যান।

এরপর আজ শনিবার দুপুরে তিনি বাড়িতে ফিরে এলেও তাকে কেউ দেখতে পায়নি। ঘটনার কিছুক্ষণ আগে শিশু নাইমকে তার মা ঘরে ভাত খেতে দিয়ে পুকুর পাড়ে যান। এমন সময় আব্দুল বারেক একটি দা দিয়ে শিশুটিকে কুপিয়ে হত্যা করে কোলে করে বাইরে নিয়ে আসেন। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে ধরে বাড়ির পাশে একটি গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয় আব্দুল বারেককে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি আরও বলেন-মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানালেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
হলুদ সোনালুর আঁচল তলে মেতেছে ইবি শিক্ষার্থীরা

হলুদ সোনালুর আঁচল তলে মেতেছে ইবি শিক্ষার্থীরা

ইরানকে গোলের মালা পরিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

ইরানকে গোলের মালা পরিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

দাকোপের বাজুয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে, এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি

দাকোপের বাজুয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে, এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মশালা

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মশালা

চালনা চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা সম্নাননা দেওয়া হয়েছে

চালনা চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা সম্নাননা দেওয়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি

চাঁপাইনবাবগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি

গাইবান্ধা সুন্দরগঞ্জে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

গাইবান্ধা সুন্দরগঞ্জে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাক বিভাগের গুরুত্ব বেড়েছে -হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাক বিভাগের গুরুত্ব বেড়েছে -হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি

‘ডন’ ইউনিভার্সে নতুন নাম কিয়ারা আদভানি

‘ডন’ ইউনিভার্সে নতুন নাম কিয়ারা আদভানি

লক্ষ্মীপুরের নোমান-রাকিব হত্যার মামলা, জিহাদিসহ আসামি ৩৩

লক্ষ্মীপুরের নোমান-রাকিব হত্যার মামলা, জিহাদিসহ আসামি ৩৩