শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

একদিনে ভর্তি ৯১৮ রোগী, মৃত্যু ৬

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১২, ২০২২ ৭:০০ অপরাহ্ণ
একদিনে ভর্তি ৯১৮ রোগী, মৃত্যু ৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯১৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও ছয় ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।

এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২৭৫ জনে।

শনিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯১৮ জন। এর মধ্যে ঢাকার ৫৩০ জন ও ঢাকার বাইরে ৩৮৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্ত ৯১৮ জনসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৭ হাজার ৬৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ১৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এবছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। আর একই বছর ডেঙ্গুতে মারা যান ১০৫ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
খুলনার বটিয়াঘাটায় জাতীয় ৫১তম শিক্ষার্থীদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুলনার বটিয়াঘাটায় জাতীয় ৫১তম শিক্ষার্থীদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনার বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের নদীতে বিশেষ কম্বিং অপারেশন

খুলনার বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের নদীতে বিশেষ কম্বিং অপারেশন

যুক্তরাজ্যে সক্রিয় দেশবিরোধী চক্র খালেদা জিয়া ও জামায়াত নেতার মুক্তির দাবীতে হাইকমিশনে স্মারকলিপি

যুক্তরাজ্যে সক্রিয় দেশবিরোধী চক্র খালেদা জিয়া ও জামায়াত নেতার মুক্তির দাবীতে হাইকমিশনে স্মারকলিপি

পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা

পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা

আজ থেকে ১২ কর্মদিবস পর্যন্ত স্কুল পর্যায়ে কোভিড ১৯ ২য় ডোজ টিকা প্রদান শুরু

আজ থেকে ১২ কর্মদিবস পর্যন্ত স্কুল পর্যায়ে কোভিড ১৯ ২য় ডোজ টিকা প্রদান শুরু

খুলনা’র বটিয়াঘাটার সুরখালী আ’লীগের পক্ষ থেকে সভাপতি আশরাফুল আলম খান ও সাধারণ সম্পাদক দিলীপ হালদারকে গণসংবর্ধনা দেয়া হয়েছে

খুলনা’র বটিয়াঘাটার সুরখালী আ’লীগের পক্ষ থেকে সভাপতি আশরাফুল আলম খান ও সাধারণ সম্পাদক দিলীপ হালদারকে গণসংবর্ধনা দেয়া হয়েছে

এরদোয়ানের সঙ্গে দেখা করতে তুরস্কে কাতারের আমির

এরদোয়ানের সঙ্গে দেখা করতে তুরস্কে কাতারের আমির

অফিসের বসের সঙ্গে স্ত্রীর ফোনালাপ শুনে স্বামীর আয় ৩০ কোটি টাকা

অফিসের বসের সঙ্গে স্ত্রীর ফোনালাপ শুনে স্বামীর আয় ৩০ কোটি টাকা

খুলনার দাকোপের বাজুয়া আর্য্য হরিসভার মহা নামযজ্ঞের ৬ষ্ঠ দিনে পরিদর্শন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস

খুলনার দাকোপের বাজুয়া আর্য্য হরিসভার মহা নামযজ্ঞের ৬ষ্ঠ দিনে পরিদর্শন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস