বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সুন্দরগঞ্জে বিনামূল্যে বীজ-সার বিতরণের উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে বিনামূল্যে বীজ-সার বিতরণের উদ্বোধন

মিজানুর রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার(২৩ নভেম্বর) সকালে এ উপলক্ষ্যে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২২-২৩ অর্থ বছরে চলতি রবি মৌসুমে শাক-সবজি, ভূট্টা, গম, সরিষা, সূর্যমূখী, বাদাম, পেয়াঁজ, মুগ, মসুর ও সয়াবিনের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।

এর আগে, এ উপলক্ষ্যে কৃষি অফিসের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে শাক-সবজি ১ হাজার ৫০০, গম ১ হাজার ৪৫০, ভূট্টা ৮৩০, সরিষা ৩ হাজার ৩০০, বাদাম ৭৫, সূর্যমূখী ১৬০, পেয়াজ ৪০, মসুর ৫০, মুগ ৫০ ও সয়াবিন ২০ জনকেসহ মোট ৭ হাজার ৪৭৫ জন কৃষকেকে প্রণোদনা দেয়া হবে। প্রতিজনকে এক বিঘা করে জমি চাষের জন্য বীজ ও সার বিতরণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর