শুক্রবার , ২৫ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সিয়াম-সুনেরাহর চুমুর ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সিয়ামের স্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৫, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
সিয়াম-সুনেরাহর চুমুর ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সিয়ামের স্ত্রী

অভিনেতা সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের সিনেমার শুটিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এখনও তুমুল আলোচনা-সমালোচনা চলছে নেট দুনিয়ায়।

নেটিজেনদের এই আলোচনার মাঝেই সিয়ামের স্ত্রী শাম্মী রুশাফি অবন্তী গণমাধ্যকে বললেন, ‘সিয়াম ও সুনেরাহ একে অপরের খুব ভালো বন্ধু, সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু।’

শুধু তা-ই নয় সিয়াম সুনেরাহর চুমু নিয়ে সিয়ামের স্ত্রী অবন্তী তার ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন, ‘কেউ ভালোবেসে চুমু দেয় নাই, চড়ও রাগ করে মারে নাই। আমার ইনবক্সে মেসেজ ও নোটিফিকেশনে ভরে গেছে।’অবন্তীর এই স্ট্যাটাস দেখে মনে হচ্ছে তিনি সবাইকে এ আলোচনা-সমালোচনা এখন থামাতে বলছেন।

উল্লেখ্য, বর্তমান প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে চুমু দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। চুমু দেওয়ার পরপরই সিয়াম সুনেরাহর গালে সজোরে একটি চড় বসিয়ে দেন। চড় দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিভিন্ন গণমাধ্যমর সংবাদ সূত্রে জানা গেছে, বুধবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’র ফাঁকে সিয়াম-সুনেরাহর শুটিংয়ের ভিডিও কেউ একজন ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে দ্রুত তা ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হুডি পরা সিয়ামের পাশে দাঁড়িয়ে কনসার্ট দেখছেন সুনেরাহ। এ সময় হঠাৎ সিয়ামকে চুমু খান সুনেরাহ। সুনেরাহ চুমু খাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে সজোরে চড় মারেন সিয়াম। তবে ভিডিওর শেষ দিকে শুটিংয়ের ক্যামেরা লক্ষ্য করা গেছে।

এ ব্যাপারে সুনেরাহ গতকাল (২৪ নভেম্বর) গণমাধ্যমকে জানান, ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ে তারা অংশ নিয়েছিলেন। সে সময়ের ভিডিও এটি। নির্মাতা দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম ও সুনেরাহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
যে কারণে জামায়াত আমির ৭ দিনের রিমান্ডে

যে কারণে জামায়াত আমির ৭ দিনের রিমান্ডে

দাকোপের বাজুয়া খুটাখালী আর্য্যহরিসভার প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রয়ত প্রফুল্ল কুমার শীলের স্বরন সভা

দাকোপের বাজুয়া খুটাখালী আর্য্যহরিসভার প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রয়ত প্রফুল্ল কুমার শীলের স্বরন সভা

ইবির ফলিত রসায়ন বিভাগের রজতজয়ন্তী উদযাপন

ইবির ফলিত রসায়ন বিভাগের রজতজয়ন্তী উদযাপন

বটিয়াঘাটায় গঙ্গারামপুর কৃষক সংগঠন ও লোকজের উদ্দ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত

বটিয়াঘাটায় গঙ্গারামপুর কৃষক সংগঠন ও লোকজের উদ্দ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত

নওরীনের রহস্যজনক মৃত্যু সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ইবির সামাজিক সংগঠনগুলোর

নওরীনের রহস্যজনক মৃত্যু সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ইবির সামাজিক সংগঠনগুলোর

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে বর-কনেসহ আহত ১২

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে বর-কনেসহ আহত ১২

জলবায়ু ঝুঁকিপূর্ণ শ্যামনগরে ফ্রি গাইনী সার্জারী ক্যাম্প

জলবায়ু ঝুঁকিপূর্ণ শ্যামনগরে ফ্রি গাইনী সার্জারী ক্যাম্প

সিসিডিবির কমিউনিটির ঝুঁকি মূল্যায়নের তথ্য বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত

সিসিডিবির কমিউনিটির ঝুঁকি মূল্যায়নের তথ্য বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত

বোরকা পরে নারীর ছদ্মবেশে ভিক্ষাবৃত্তির সময় তরুণ গ্রেপ্তার

বোরকা পরে নারীর ছদ্মবেশে ভিক্ষাবৃত্তির সময় তরুণ গ্রেপ্তার

শতভাগ ডিজিটাল এখন বাংলাদেশঃ প্রধানমন্ত্রী

শতভাগ ডিজিটাল এখন বাংলাদেশঃ প্রধানমন্ত্রী