সোমবার , ২৮ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ, পরিবহন ধর্মঘট না ডাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৮, ২০২২ ২:২০ অপরাহ্ণ
১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ, পরিবহন ধর্মঘট না ডাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাজধানীতে আগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে ঘিরে কেউ যেন পরিবহন ধর্মঘট ডাকতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

গতকাল রবিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে তিনি এ নির্দেশনা দিয়ে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে নির্বিঘ্নে মহাসমাবেশ অনুষ্ঠানের সুযোগ করে দিতে—এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আগামী ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন শেষ হওয়ার দুই দিনের মধ্যেই সম্মেলন মঞ্চ ও প্যান্ডেল সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে বিএনপির মহাসমাবেশের নির্বিঘ্ন আয়োজনের স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশেই ছাত্রলীগের সম্মেলনের তারিখ পূর্বঘোষিত ৮ ডিসেম্বর থেকে দুই দিন এগিয়ে আনা হয়েছে।

এর আগে বিএনপির চলমান বিভাগীয় গণসমাবেশগুলোতে বাধাগ্রস্ত করতে পরিকল্পিত পরিবহন ধর্মঘট ডাকার অভিযোগ উঠেছিল। চট্টগ্রাম ও কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ বাদে সবগুলো গণসমাবেশের আগেই এমন পরিবহন ধর্মঘট ডাকার অভিযোগ ওঠে। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি থাকলেও ১ ডিসেম্বর থেকে সেখানেও পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

এই অবস্থায় ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘট না ডাকার বিষয়ে প্রধানমন্ত্রীর উল্লেখিত নির্দেশনা এলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
প্রতিদিন ৫০০ টাকা বিনিয়োগ করে, ৫০০ টাকা আয় করার কতগুলো ব্যবসা আছে.?

প্রতিদিন ৫০০ টাকা বিনিয়োগ করে, ৫০০ টাকা আয় করার কতগুলো ব্যবসা আছে.?

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্বাস চৌধুরীর পথিক পেয়ে প্রচারণা শুরু

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্বাস চৌধুরীর পথিক পেয়ে প্রচারণা শুরু

মান্দায় ভিকটরী ফুটবল একাডেমীর আয়োজনে সতীহাট প্রিমিয়ার লীগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মান্দায় ভিকটরী ফুটবল একাডেমীর আয়োজনে সতীহাট প্রিমিয়ার লীগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দরে অক্টোবরেও নিম্নমুখী আমদানি-রপ্তানি

চট্টগ্রাম বন্দরে অক্টোবরেও নিম্নমুখী আমদানি-রপ্তানি

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

ইবির তানজিনার স্বর্ণপদক জয়

ইবির তানজিনার স্বর্ণপদক জয়

কুবিতে সাংবাদিক বহিষ্কার স্বাধীন গণমাধ্যমনীতির সঙ্গে সাংঘর্ষিক: ইবি প্রেস ক্লাব

কুবিতে সাংবাদিক বহিষ্কার স্বাধীন গণমাধ্যমনীতির সঙ্গে সাংঘর্ষিক: ইবি প্রেস ক্লাব

জ্বালানির সংকট কাটাতে গ্যাস অনুসন্ধানের তাগিদ

জ্বালানির সংকট কাটাতে গ্যাস অনুসন্ধানের তাগিদ

অষ্টম শ্রেণি পাসে চাকরি দিচ্ছে ব্র্যাক

অষ্টম শ্রেণি পাসে চাকরি দিচ্ছে ব্র্যাক

খুলনার বটিয়াঘাটায় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের স্বধীয় প্রধান শিক্ষক কালিদাস টিকাদারের মৃত্যুবার্ষিকী পালিত

খুলনার বটিয়াঘাটায় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের স্বধীয় প্রধান শিক্ষক কালিদাস টিকাদারের মৃত্যুবার্ষিকী পালিত