মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মোরেলগঞ্জ পৌরসভায় নির্মিত হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২৯, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ
মোরেলগঞ্জ পৌরসভায় নির্মিত হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক

আরিফ তালুকদার, মোরেলগজ্ঞ উপজেলা প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা দেশের সর্ব দক্ষিনের একটি প্রথম শ্রেণীর পৌরসভা,সুন্দরবনের পাশ দিয়ে পানগুছি নদীর তীরে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যে অনন্য মোরেলগঞ্জ পৌরসভার যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৭ সালে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃতি পায়।

অত্যন্ত জনবহুল এ পৌরসভায় লোকসংখ্যা প্রায় ৪০ হাজারের মতো । বিপুল এ জনগোষ্ঠীর একটি বিরাট অংশ হলো শিশু আর এই শিশুদের মেধা-মনন বিকাশের পাথেয় বিনোদনের জন্য অত্র অঞ্চলে কোন আধুনিক শিশুপার্ক না থাকায় এই শিশু পার্কটি তৈরীর আবশ্যকতা ছিল অনিবার্য।

মোরেলগঞ্জ পৌরসভার জন্মলগ্ন মেয়র পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ মনিরুল হক তালুকদার  এ বিষয়টির গুরুত্ব অনুধাবন করেই পৌর সদরের ১ নং ওয়ার্ডে খুলনা-বাগেরহাট মহাসড়কের শেখ তন্ময় চত্তেরের পাশে  পুরাতন জেলখানা সংলগ্ন মাঠে শেখ রাসেলের নামে একটি শিশু পার্কটি নির্মাণের উদ্যোগ নেন।

পৌরসভার সর্বশ্রেণির মানুষ এতে ইতিবাচক সাড়া দেয়। এই শিশু পার্কটির পরিকল্পনায় আধুনিকতা ও রুচিশীল নান্দনিকতার এক চমৎকার সম্মিলন ঘটবে বলে মনে করবে স্হানীয়রা।এই শিশুপার্কটির প্রকল্পের ডিজাইনে রাখা হয়েছে অত‍্যাধুনিক সব রাইড, বিভিন্ন প্রদর্শনী আইটেম ও মনোরম পরিবেশ সমৃদ্ধ উদ‍্যানময় সৌন্দর্য‍্য যা একে পরিনত করবে একটি চমৎকার পারিবারিক অবকাশ বিনোদন কেন্দ্রে।

পার্কটি নির্মান কাজ শেষ হলে মোরেলগঞ্জ পৌরসভার  কোমলমতি শিশু কিশোরদের জন‍্যও এটি সুস্থ, বিনোদন ও সৃষ্টিশীল মানসিক বিকাশের জন‍্য একটি উল্লেখযোগ‍্য কেন্দ্র হিসেবে অবদান রাখবে বলে প্রতীয়মান হচ্ছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ পৌর মেয়র বলেন পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য প্রায়োজন চিত্তবিনোদন। এতে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটে সমানভাবে। সে বিষয়গুলো মাথায় রেখেই মোরেলগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ নির্মাণ করতে যাচ্ছে একটি শিশু পার্ক।তিনি আরও বলেন, পার্কটি নির্মাণের মধ্য দিয়ে পৌরবাসীর বিনোদনের জন্য দীর্ঘদিনের যে চাহিদা তা পূরণ হবে বলে আশা করছি।

আগামী ৩০ নভেম্বর বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান শেখ রাসেল শিশু পার্কটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল পরিষ্কার করলো ইবি ছাত্রলীগ

মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল পরিষ্কার করলো ইবি ছাত্রলীগ

বটিয়াঘাটায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হাতের কব্জি কর্তন

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হাতের কব্জি কর্তন

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের দালাল নির্মূলে মহাপরিকল্পনা

বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের দালাল নির্মূলে মহাপরিকল্পনা

পবিত্র শবে বরাতঃ ফজিলত এবং করণীয়-বর্জনীয় আমল

পবিত্র শবে বরাতঃ ফজিলত এবং করণীয়-বর্জনীয় আমল

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নতুন বিদ্যুৎ লাইন চালু হবে মঙ্গলবার, তিন জেলায় সতর্কতা জারি

নতুন বিদ্যুৎ লাইন চালু হবে মঙ্গলবার, তিন জেলায় সতর্কতা জারি

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি মহিলা দলের নেত্রী নয়নের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি মহিলা দলের নেত্রী নয়নের বিরুদ্ধে মামলা

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে শিক্ষার্থীদের সমাবেশ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে শিক্ষার্থীদের সমাবেশ