বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সুন্দরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৩০, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিজানুর রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে সুমিত্রা রানী মহন্ত (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার বামনজল থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুমিত্রা রানী এলাকার সুবল চন্দ্র মহন্তের স্ত্রী।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সুমিত্রা রানী বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয় পল্লী চিকিৎসকদের কাছে চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু সুস্থ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

এ অবস্থায় পরিবারের লোকজনের অজান্তে সকালে বসত বাড়ীর টিনশেড রান্নাঘরের ধর্নার সাথে লাইলনের রশি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন।

সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে সুমিত্রা রানী নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। এবং পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করি। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর