বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবির আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২২ ১১:৩৭ অপরাহ্ণ
ইবির আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন। বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে বিভাগীয় অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

জানা যায়, বিভাগের সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাবের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন তার স্থলাভিষিক্ত হয়েছেন। গত ১লা আগস্ট থেকে আগামী ৩ বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা, বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, অধ্যাপক ড. এ. কে. মুহাঃ নুরুল ইসলাম, অধ্যাপক ড. আবু বকর মোঃ জাকারিয়া মজুমদার ও অধ্যাপক ড. হামিদা খাতুন।

এছাড়া লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন, আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন ও অধ্যাপক ড. রেবা মন্ডল, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী  অধ্যাপক সাহিদা আখতার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নতুন সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘আপনাদের এমন ভালোবাসা আমাকে আরো অনুপ্রাণিত করবে। আমি আমার যোগ্যতা দিয়ে বিভাগকে সামনে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো। ফরওয়ার্ডার ও টিমওয়ার্ক হিসেবে আমি আমার সহকর্মী ও শিক্ষকদের সহযোগিতা পেলে বিভাগের মিশন ও ভিশন যথাযথভাবে পালন করতে পারবো বলে আশা রাখি।’

পরে নতুন সভাপতিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ড. মোহাম্মদ নাছির উদ্দীন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, জুরিস্টিক ক্লিনিকের সহযোগী পরিচালক ও ইন্টারন্যাশনাল আ্যফেয়ারস সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শরীয়াহ সুপাভাইজারি বোর্ডের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
বটিয়াঘাটায় নোয়াইতলা প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

বটিয়াঘাটায় নোয়াইতলা প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ-২ উপ-নির্বাচনঃ গোমস্তাপুরে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ-২ উপ-নির্বাচনঃ গোমস্তাপুরে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

ব্রাজিলকে কখনই হারাতে পারেনি ক্রোয়েশিয়া, আজ কি ইতিহাস বদলাবে?

ব্রাজিলকে কখনই হারাতে পারেনি ক্রোয়েশিয়া, আজ কি ইতিহাস বদলাবে?

রান্নার সরঞ্জাম নিয়ে বরিশালে পিরোজপুর বিএনপির নেতাকর্মীরা

রান্নার সরঞ্জাম নিয়ে বরিশালে পিরোজপুর বিএনপির নেতাকর্মীরা

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত টাইগারদের

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত টাইগারদের

দাকোপের বাজুয়া-খুটাখালী আর্যহরিসভার মহাপরিচালক সরোজিত কুমার রায়ের রোগমুক্তি কামনা

দাকোপের বাজুয়া-খুটাখালী আর্যহরিসভার মহাপরিচালক সরোজিত কুমার রায়ের রোগমুক্তি কামনা

এইচএসসি: ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা

এইচএসসি: ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা

অফিসের বসের সঙ্গে স্ত্রীর ফোনালাপ শুনে স্বামীর আয় ৩০ কোটি টাকা

অফিসের বসের সঙ্গে স্ত্রীর ফোনালাপ শুনে স্বামীর আয় ৩০ কোটি টাকা

দাকোপের নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

দাকোপের নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

মৌলভীবাজারে জমেউঠেছে ঈদের শপিং

মৌলভীবাজারে জমেউঠেছে ঈদের শপিং