সোমবার , ১৯ ডিসেম্বর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

মেসি ম্যাজিক ও মার্টিনেজ বীরত্বে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ
মেসি ম্যাজিক ও মার্টিনেজ বীরত্বে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

লিওনেল মেসির ম্যাজিক ও এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ৩৬ বছর পর তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। মেসির কাঁধেই ছিল আর্জেন্টাইনদের প্রত্যাশার পারদ। অসাধারণ ক্যারিয়ারের দুর্দান্ত সমাপ্তি, ৩৬ বছরের শিরোপা খরা ঘোচানোর সঙ্গে থেমে যাওয়া আর্জেন্টাইন কিংবদন্তিদের স্বপ্ন পূরণের ভার ছিল তার ওপর। জোড়া গোল করে নিজের কাজটা তিনি করেছেনও।

কিন্তু রঙ জমা ম্যাচে কামব্যাকের গল্প লিখেছেন একজন তরুণ কিলিয়ান এমবাপ্পে। তার হ্যাটট্রিকে ১২০ মিনিটের ম্যাচ ৩-৩ গোলের সমতায় শেষ হয়। টাইব্রেকারের লড়াইয়ে ফ্রান্সকে ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা।

ম্যাচের অধিকাংশ সময় নিয়ন্ত্রণ করে আর্জেন্টিনা। ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে প্রথম লিড এনে দেন লিওনেল মেসি। ফ্রান্স তাদের বক্সে ডি মারিয়াকে ফাউল করায় পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। এরপর ৩৬ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোল করে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ফ্রান্সকে একপ্রকার ম্যাচ থেকে ছিটকে দেন ডি মারিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ধাক্কা খাওয়া ফ্রান্স সুবিধা করতে পারেনি। ম্যাচের ৮০ মিনিটে কাঙ্খিত ব্রেক থ্রু পায় লেস ব্লুজরা। কোলো মুয়ানিকে ফাউল করেন আকাশি-সাদার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে দেন ফ্রান্সম্যান কিলিয়ান এমবাপ্পে। এক মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করেন ২৩ বছরের তরুণ এমবাপ্পে। মার্কাস থুরামের পাস ধরে জোরের ওপর শটে জালে পাঠান তিনি।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ওই ২-২ গোলের সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেও আর্জেন্টিনার বাজিমাত। বদলি নেমে লাউতারো মার্টিনেজ একের পর গোল মিস করছিলেন। এর মধ্যে ত্রাতা হয়ে আসেন লিও মেসি। তিনি ১০৮ মিনিটে বক্সের মুখ থেকে নিজের নার্ভ ধরে রেখে দারুণ এক গোল করে দলকে ৩-২ গোলে এগিয়ে নেন।

আর্জেন্টিনা তখন শিরোপা ছোঁয়া দূরত্বে। লুসাইল স্টেডিয়ামের ভরা গ্যালারি গর্জে উঠেছে। মেসি তাদের আরও উল্লাসের ইঙ্গিত করেন। কিন্তু ফ্রান্স আবারও কামব্যাক করে। শেষ বাঁশির পাঁচ মিনিট আগে আবার গোল করেন এমবাপ্পে। তার শট বক্সে থাকা আর্জেন্টাইন খেলোয়াড়ের হাতে লাগায় পেনাল্টি পায় ফ্রান্স। গোল করতে ভুল করেননি তিনি। ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জিওফ হার্স্টের পরে ফাইনালে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েন। ম্যাচ ৩-৩ গোলের সমতায় শেষ করেন।

এরপর শুরু হয় টাইব্রকারের লড়াই। সেখানেও শুরুর শট জালে পাঠিয়ে দেন তরুণ এমবাপ্পে। কিন্তু বাজপাখি খ্যাত আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজের সামনে পড়ে ফ্রান্সের কিংসলি কোম্যান ও তরুণ অঁরেলিন চুয়ামেনি শট মিস করেন। অন্যদিকে চারটি শট নিয়েই দারুণ দক্ষতায় জালে পাঠিয়ে দেন আর্জেন্টিনার মেসি, দিবালারা। উল্লাসে ভাসেন, চ্যাম্পিয়ন হয়ে যান লিওনেল মেসি। দুর্দান্ত পারফরম্যান্স করে যেন ‘গ্রেট অব অল টাইম’ বিতর্ক থামিয়ে দেন। অন্যদিকে ইতালি ও ব্রাজিলের পর টানা দু’বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙে লেস ব্লুজদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

Real Madrid vs Getafe: Getafe Stuns Los Blancos With Historic Win

Real Madrid vs Getafe: Getafe Stuns Los Blancos With Historic Win

শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্পে মিডিয়া প্রতিনিধি ও নারী সদস্যদের নিয়ে মিডিয়া ওয়ার্কশপ

শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্পে মিডিয়া প্রতিনিধি ও নারী সদস্যদের নিয়ে মিডিয়া ওয়ার্কশপ

আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে ইসলামী বিশ্ববিদ্যালয়

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে ইসলামী বিশ্ববিদ্যালয়

বটিয়াঘাটায় পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মদিন পালিত ।

বটিয়াঘাটায় পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মদিন পালিত ।

১০ জন ম্যানেজার নিয়োগ দেবে রূপায়ণ সিটি উত্তরা

১০ জন ম্যানেজার নিয়োগ দেবে রূপায়ণ সিটি উত্তরা

মৌলভীবাজারে সংঘর্ষের গুলিবিদ্ধ ২ আহত ১৫

মৌলভীবাজারে সংঘর্ষের গুলিবিদ্ধ ২ আহত ১৫

বিশ্ববিদ্যালয় ছুটির আগেই হল বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় ছুটির আগেই হল বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত: অপরজন আহত

সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত: অপরজন আহত