মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ
পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
পিতৃ পরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা। শিক্ষার ক্ষেত্রে মাকেও আইনগত অভিভাবক হিসেবে যুক্ত করা হবে। এখন থেকে সন্তানের অভিভাবক হিসেবে মাকেও স্বীকৃতি দিলেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪শে জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এ রায়কে ঐতিহাসিক রায় বলছেন আইনজীবীরা।

গত ১৬ জানুয়ারি শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইনুননাহার সিদ্দিকা, অ্যাডভোকেট এস এম রেজাউল করিম এবং অ্যাডভোকেট আয়েশা আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

২০০৭ সালের এপ্রিল মাসে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে শিক্ষার্থী তথ্য ফরম এ অত্যাবশ্যকীয়ভাবে বাবার নাম পূরণ করতে না পারার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী ঠাকুরগাঁও জেলার এক তরুণীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র দিতে অস্বীকৃতি জানায়। উল্লেখ্য যে, মা ও সন্তানকে কোনরূপ স্বীকৃতি না দিয়ে বাবার চলে যাওয়ার পর উক্ত তরুণী তার মায়ের একার আদর স্নেহে বড় হয়েছিলেন।

পরবর্তীতে এ ঘটনার যথাযথ অনুসন্ধানের উপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং সন্তানের অভিভাবক হিসেবে মা এর স্বীকৃতি প্রতিষ্ঠার দাবীতে ২০০৯ সালের ২ আগস্ট ৩টি মানবাধিকার বিষয়ক সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ এবং নারীপক্ষ যৌথভাবে জনস্বার্থে রিট দায়ের করে।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩ আগস্ট বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ এবং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মানবাধিকার, সমতার পরিপন্থী ও বিশেষভাবে শিক্ষার অধিকারে প্রবেশগম্যতার বাধাস্বরূপ বিদ্যমান বৈষম্যমূলক এ বিধানকে কেন আইনের পরিপন্থী এবং অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হবে না- মর্মে রুল জারি করেন।

একইসঙ্গে, বর্তমানে কোন কোন শিক্ষা বোর্ডে এস এসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীর বাবা ও মা উভয়ের নাম সম্পর্কিত তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হয় তার একটি তালিকা এবং যে সকল যোগ্য শিক্ষার্থী তাদের বাবার পরিচয় উল্লেখ করতে অপারগ তাদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কি ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়, সে সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। পরে ২০২১ সালের ৬ জুন ব্লাস্ট আবেদনকারীদের পক্ষে একটি সম্পূরক হলফনামা আদালতে দাখিল করে। রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণার জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ভাষা শহীদদের স্মরণে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহীদদের স্মরণে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

বটিয়াঘাটার বারোআড়িয়া স্মৃতিসৌধ বীরমুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে , শেখ হারুনুর রশীদ ।

বটিয়াঘাটার বারোআড়িয়া স্মৃতিসৌধ বীরমুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে , শেখ হারুনুর রশীদ ।

ইবি শিক্ষকদের নামে উদ্দেশ্য প্রণোদিত মামলায় ঝিনুক টাওয়ারের প্রতিবাদ

ইবি শিক্ষকদের নামে উদ্দেশ্য প্রণোদিত মামলায় ঝিনুক টাওয়ারের প্রতিবাদ

ভাষা শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

ইবি থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

ইবি থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

কোভিড-১৯ এ নার্সগণের আত্মত্যাগের কথা জাতি শ্রদ্ধার সাথে মনে রাখবে-মেয়র টিটু

কোভিড-১৯ এ নার্সগণের আত্মত্যাগের কথা জাতি শ্রদ্ধার সাথে মনে রাখবে-মেয়র টিটু

সুন্দরগঞ্জে ৫ বছর ধরে দু’টি মসজিদ নিয়ে চলা বিরোধের অবসান

সুন্দরগঞ্জে ৫ বছর ধরে দু’টি মসজিদ নিয়ে চলা বিরোধের অবসান

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

ইবি ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন

ইবি ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন

খুলনার দাকোপের লাউডোব ডিএন প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

খুলনার দাকোপের লাউডোব ডিএন প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ