শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

খুলনা’র বটিয়াঘাটায় জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও শিশুপুত্র রক্তাক্ত জখম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ
খুলনা’র বটিয়াঘাটায় জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও শিশুপুত্র রক্তাক্ত জখম

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটায় জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও শিশুপুত্র রক্তাক্ত জখম হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভূক্তভোগীরা ।

ঘটনাটি ঘটেছে গত ৩১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার গন্ধামারী এলাকায় । ভূক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গন্ধামারী এলাকায় জমি-জমার সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিত ভাবে গত মঙ্গলবার বিকেলে গন্ধামারী এলাকায় পার্থ সারথী রায় (৪০),স্ত্রী সীমা মল্লিক (২৪) ও শিশুপুত্রকে প্রতিপক্ষ একই এলাকার আসামি মৃত অনুকূল রায়’র পুত্র সুজিত রায় (৫০), গুরু পদ রায়ের পুত্র মহাদেব রায় (৪২), দয়াল রায়ের পুত্র নিউটন রায় (৩০),চিত্ত রায়ের পুত্র অনুপম রায় (৪০) ও কার্তিক রায়ের পুত্র শেখর রায় (২৮) সহ আরো ৩-৪ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে ।

এসময় আসামিরা পার্থের হাত,পা ও পিঠে এবং স্ত্রী সীমা ও শিশুপুত্রকে মারপিট করে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায় । আসামিরা ঘটনাস্থল থেকে চলে গেলে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । বর্তমানে চিকিৎসক এ প্রতিবেদককে জানিয়েছেন, রোগীদের অবস্থা আশঙ্কাজনক । উল্লেখ্য আসামিরা ইতিপূর্বে মারপিট করে সীমা মল্লিকের গর্ভের ৪ মাসের শিশু সন্তানকে হত্যা করে ।

এব্যাপারে ভূক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বিচার দাবি করে শিশু হত্যা সহ নারী নির্যাতন দমন আইনে ৩৭/২২ নং মামলা দায়ের করেন । উক্ত মামলায় আসামিরা আটক ও হয় । পরবর্তীতে আসামিরা জামিনে মুক্তি পেয়ে আবারো গত মঙ্গলবার পুনরায় হামলা চালায় ।

এব্যাপারে ভূক্তভোগী পার্থ সারথী রায় এপ্রতিবেদকে বলেন, আসামিরা আমার পরিবারকে বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি দিচ্ছে জীবনে শেষ করে দেবে ।

এব্যাপারে ভূক্তভোগী পার্থ সারথীর পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
হোয়াটসঅ্যাপে নম্বর সেভ না করেও চ্যাট করা যাবে

হোয়াটসঅ্যাপে নম্বর সেভ না করেও চ্যাট করা যাবে

খুলনা -১ আসন থেকে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. প্রশান্ত রায়’র পক্ষে এতিমখানায় ঈদ সামগ্রী বিতরণ

খুলনা -১ আসন থেকে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. প্রশান্ত রায়’র পক্ষে এতিমখানায় ঈদ সামগ্রী বিতরণ

আজ পবিত্র শবে বরাত মুসলমানদের মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত

আজ পবিত্র শবে বরাত মুসলমানদের মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের দুটি পৃথক মাদক বিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের দুটি পৃথক মাদক বিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

গোমস্তাপুরে নবাগত ওসির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

গোমস্তাপুরে নবাগত ওসির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

নৌকার এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নৌকার এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শিক্ষকরাই ছাত্র-ছাত্রীদের জীবন গড়ার কারিগর – হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি

শিক্ষকরাই ছাত্র-ছাত্রীদের জীবন গড়ার কারিগর – হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি

মেসি জাদুতে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

মেসি জাদুতে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

মোরেলগঞ্জ পৌরসভায় নির্মিত হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক

মোরেলগঞ্জ পৌরসভায় নির্মিত হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক

‘নলেজ লেভেল বৃদ্ধি এবং মোটিভেশন ব্যক্তিকে স্বাস্থ্যের প্রতি মনোযোগী করে তোলে’ -ইবি উপাচার্য

‘নলেজ লেভেল বৃদ্ধি এবং মোটিভেশন ব্যক্তিকে স্বাস্থ্যের প্রতি মনোযোগী করে তোলে’ -ইবি উপাচার্য