সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে

তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ভূমিকম্পের ফলে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে চলছে জোর তৎপরতা।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতেই জানিয়েছেন, তুরস্কে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৮৪। আহত হয়েছেন আরও ২ হাজার ৩২৩ জন। উদ্ধারকাজে নামানো হয়েছে এয়ারক্রাফট। আন্তর্জাতিক সহযোগিতার আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ। তাছাড়া দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ভূমিকম্পের আঘাতে ৩২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষক সংস্থা নতুন এ তথ্য জানায়। অন্যদিকে, সরকারি হিসাব অনুযায়ী, সিরিয়ায় এখন পর্যন্ত আহতের সংখ্যা ৬০০। এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন বহু মানুষ।

জানা যায়, এরই মধ্যে ক্ষয়ক্ষতি ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে আঘাত হানা ভূমিকম্পে বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে লেবানন ও সাইপ্রাসেও।

সোমবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের আঘাত হানার বিষয়টি নিশ্চিত করে। ভোরের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলেও শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। মূল ভূকম্পনটি আঘাত হানার প্রায় ১১ মিনিট পর আরেক দফায় আঘাত হানে ভূমিকম্প। ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী আফটারশক মূল ভূমিকম্পের কেন্দ্রস্থলের প্রায় ৩২ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে। ১৯ মিনিট পরে, ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি তীব্র আফটারশক অনুভূত হয়।

তুরস্কে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে ১৯৯৯ সালে উত্তর-পশ্চিম তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
দাকোপের বাজুয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে, এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি

দাকোপের বাজুয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে, এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি

সাতক্ষীরা উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করলেন জলবায়ু অধিপরামর্শ ফোরামের নেতৃবৃন্দ

সাতক্ষীরা উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করলেন জলবায়ু অধিপরামর্শ ফোরামের নেতৃবৃন্দ

শিশু সাদিয়া হত্যার রহস্য উদঘাটনে ভাবি গ্রেফতার 

শিশু সাদিয়া হত্যার রহস্য উদঘাটনে ভাবি গ্রেফতার 

ইবি তরুণ কলাম লেখক ফোরামের সাক্ষরতা অভিযান

ইবি তরুণ কলাম লেখক ফোরামের সাক্ষরতা অভিযান

পবিত্র শবে বরাতঃ ফজিলত এবং করণীয়-বর্জনীয় আমল

পবিত্র শবে বরাতঃ ফজিলত এবং করণীয়-বর্জনীয় আমল

খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যলয়ে স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন

খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যলয়ে স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন

‘সংবাদ২৪ঘন্টা’র পথচলা শুরু

‘সংবাদ২৪ঘন্টা’র পথচলা শুরু

‘পুনর্জন্ম’-এর শেষ কিস্তি কবে আসবে জানালেন পরিচালক

‘পুনর্জন্ম’-এর শেষ কিস্তি কবে আসবে জানালেন পরিচালক

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নে আওয়ামী সেচ্ছা সেবক লীগের ত্রি-বার্ষিক সম্লেলন অনুষ্ঠিত

খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নে আওয়ামী সেচ্ছা সেবক লীগের ত্রি-বার্ষিক সম্লেলন অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে বৃদ্ধকে হত্যার চেষ্টা: গ্রেপ্তার ১

সুন্দরগঞ্জে বৃদ্ধকে হত্যার চেষ্টা: গ্রেপ্তার ১