শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

খুলনা’র বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানার হরিণটানায় মরহুম আলহাজ্ব শমসের আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১২:৪৪ পূর্বাহ্ণ
খুলনা’র বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানার হরিণটানায় মরহুম আলহাজ্ব শমসের আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানার হরিণটানা এলাকার সেবা কৃষি উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মরহুম আলহাজ্ব শমসের আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩ এর উদ্ধোধনী খেলা শেখ জুলহাস স্মৃতি সংঘ বনাম মিলন স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয় ।

খেলার শুভ উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি, মরহুম আলহাজ্ব শমসের আলী তনয় আমিনুল ইসলাম অপু । উদ্ধোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা রাজীব আনোয়ার বাবু । বিশেষ অতিথি ছিলেন সেবা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ও জলমা ইউনিয়ন আওয়ামীযুবলীগ নেতা শেখ আমীর আলী ।

উদ্ধোধনী খেলায় মিলন স্পোটিং ক্লাব টসে জিতে বলিং করার সিদ্ধান্ত গ্ৰহন করে । পক্ষান্তরে শেখ জুলহাস স্মৃতি সংঘ ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে । জবাবে মিলন স্পোটিং ক্লাব মাত্র ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে জয় ছিনিয়ে নেয় ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর