রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জলবায়ু ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গাবুরাতে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ
জলবায়ু ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গাবুরাতে ফ্রি মেডিকেল ক্যাম্প

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গাবুরায় দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০ টায় জলবায়ু ঝুঁকিপূর্ণ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে, বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স ও ফ্রেন্ডশিপ হাসপাতাল এর যৌথ বাস্তবায়নে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের কারনে ঝুঁকিপূর্ণ এই ইউনিয়নে দিন ব্যাপী ফ্রি মেড়িকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উক্ত ফ্রি মেড়িকেল ক্যাম্পে শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক ডাঃ লেঃ কর্ণেল (অবঃ)মোঃ মোজাম্মেল হক, ক্যাম্প উদ্বোধন করেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সম্পাদক মোঃ আমজাদ হোসেন, লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, ফ্রেন্ডশিপ হাসপাতাল সমন্বয়কারী শাহীন আহমেদ, লিডার্স এর অ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, ফ্রেন্ডশিপ হাসপাতালের ডাঃ শাহরিয়ার হাসান, ডাঃ শানজানা পারভীন, ডি এস এফ (চক্ষু) সুমিত কুমার গাইন প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। কৃষি উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে বেকারত্ব। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। লবণাক্ততা বৃদ্ধির কারনে উপকূলে নারীদের জরায়ু সহ বিভিন্ রোগ পূর্বের চেয়ে বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে প্রভাব পড়েছে তার সব কয়টি প্রভাব উপকূলীয় ইউনিয়ন গাবুরায় বিদ্যমান।

উপকূলের এই ইউনিয়নে স্বাস্থ্য সেবার অপ্রতুলতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় অধিকাংশ নারী, শিশু ও বৃদ্ধরা সহজেই স্বাস্থ্য সেবা নিতে ব্যর্থ হন। এসব ঝুঁকিপূর্ণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্যোগ নিয়েছেন বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স ও ফ্রেন্ডশিপ হাসপাতাল। এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূলে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
সকালে ঘুম থেকে ওঠার পর কী করা উচিত এবং কী করা উচিত নয়?

সকালে ঘুম থেকে ওঠার পর কী করা উচিত এবং কী করা উচিত নয়?

বটিয়াঘাটায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপ থানার উপ-পরিদর্শক বিজয় কৃষ্ণ কর্মকার বেস্ট অফিসার নির্বাচিত

খুলনার দাকোপ থানার উপ-পরিদর্শক বিজয় কৃষ্ণ কর্মকার বেস্ট অফিসার নির্বাচিত

শ্যামনগরে ৫ টি ইউনিয়ন পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে ৫ টি ইউনিয়ন পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচি

খুলনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচি

তিস্তায় নৌকাডুবিতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

তিস্তায় নৌকাডুবিতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

ইসলামি দাম্পত্যবিধানে স্বামী-স্ত্রীর দায়িত্ব

ইসলামি দাম্পত্যবিধানে স্বামী-স্ত্রীর দায়িত্ব

পোষ্য হলেই সাত খুন মাফ, পাশ হলেই ভর্তি

পোষ্য হলেই সাত খুন মাফ, পাশ হলেই ভর্তি

সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছারকে বিএসপি’র সংবর্ধনা ও সেরা প্রশিক্ষক সম্মাননা প্রদান

সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছারকে বিএসপি’র সংবর্ধনা ও সেরা প্রশিক্ষক সম্মাননা প্রদান