সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

এলপি গ্যাসের দাম কমলো

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ৩, ২০২৩ ৩:৫৩ পূর্বাহ্ণ
এলপি গ্যাসের দাম কমলো

স্বপন কুমার রায় : ভোক্তাপর্যায়ে ১২ কেজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম এক হাজার ৪২২ টাকা থেকে কমিয়ে এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ১২ কেজির বোতলে দাম কমেছে ২৪৪ টাকা। রবিবার (২রা এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন। যেটি আজ থেকে কার্যকর হবে।

এর আগে মার্চ মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৯৮ থেকে ৭৬ টাকা কমিয়ে এক হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আজকের ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসক ব্যতীত মূল্য প্রতি লিটার ৫১ টাকা ৭৬ পয়সা ও মূসকসহ মূল্য প্রতি লিটার ৫৪ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তার আগে ফেব্রুয়ারি মাসে এলপিজি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ২৩২ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
নড়াইলে ইয়াবা চক্রের এক সদস্য ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার, এলাকা ছাড়া চক্রের অন্য সদস্যরা

নড়াইলে ইয়াবা চক্রের এক সদস্য ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার, এলাকা ছাড়া চক্রের অন্য সদস্যরা

খাওয়ার টেবিলেই চীনের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান: শেখ হাসিনা

খাওয়ার টেবিলেই চীনের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান: শেখ হাসিনা

বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে – হুইপ পঞ্চানন বিশ্বাস

বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে – হুইপ পঞ্চানন বিশ্বাস

কিছু লোক টাকা হলেই মনে করে ইংরেজিতে কথা বললেই স্মার্ট – প্রধানমন্ত্রী

কিছু লোক টাকা হলেই মনে করে ইংরেজিতে কথা বললেই স্মার্ট – প্রধানমন্ত্রী

বটিয়াঘাটায় পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মদিন পালিত ।

বটিয়াঘাটায় পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মদিন পালিত ।

ইবির চারুকলায় আসন প্রতি লড়বে ২০, শারীরিক শিক্ষায় ২৮

ইবির চারুকলায় আসন প্রতি লড়বে ২০, শারীরিক শিক্ষায় ২৮

যুবলীগ নেতার মামলায় যুব মহিলা লীগ নেত্রী মিম গ্রেফতার

যুবলীগ নেতার মামলায় যুব মহিলা লীগ নেত্রী মিম গ্রেফতার

লক্ষ্মীপুরে দুই যুগেও হয়নি সড়ক সংস্কার, দুর্ভোগে চরমে

লক্ষ্মীপুরে দুই যুগেও হয়নি সড়ক সংস্কার, দুর্ভোগে চরমে

জমি দখলকে কেন্দ্র করে হামলাঃ মেহেদী হাসান

জমি দখলকে কেন্দ্র করে হামলাঃ মেহেদী হাসান

খুলনা -১ আসনের আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ড. প্রশান্ত কুমার রায়’র পক্ষে গণসংযোগ

খুলনা -১ আসনের আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ড. প্রশান্ত কুমার রায়’র পক্ষে গণসংযোগ