বৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ
নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি: গুচ্ছের বাইরে নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া  আগামী ১০ থেকে ২৭ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভর্তি পরীক্ষা কমিটির অনুষ্ঠিত সভা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির মিটিং শেষ করে ডিন মহোদয়রা ভর্তি বিজ্ঞপ্তির জন্য স্বাক্ষর করেছেন। এটি অনুমোদনের জন্য ভিসি স্যারের কাছে পাঠানো হবে। এখন টাইপিংয়ের কাজ চলছে। আগামী ১০ থেকে ২৭ মে পর্যন্ত আবেদন করা যাবে।

এদিকে, দ্রুত সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর।

এর আগে, গত ১৯ মার্চ অনুষ্ঠিত ইবির ১২৫ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতভাবে গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী সভা ও সাধারণ সভায় গুচ্ছ থেকে সরে এসে একক পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। এসব সিদ্ধান্ত চিঠি আকারে ভিসিকে জানানো হয়। পরে গত ১৫ মার্চ আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম, বিএনপিপন্থীদের জিয়া পরিষদ ও সাদা দল এবং জামায়াতপন্থীদের গ্রীন ফোরামের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় শিক্ষক সংগঠনগুলো গুচ্ছের বিপক্ষে মত দেন। পরে গত ২০ মার্চ উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ইবির শিক্ষকদের সিদ্ধান্ত ও শিক্ষক সমিতি বিষয়টি ইউজিসির কাছে তুলে ধরেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
মোরেলগঞ্জে পৌর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন,শাহআলম সভাপতি এনায়েত করিম রাজিব সম্পাদক আরিফ যুগ্ম সাধারণ সম্পাদক

মোরেলগঞ্জে পৌর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন,শাহআলম সভাপতি এনায়েত করিম রাজিব সম্পাদক আরিফ যুগ্ম সাধারণ সম্পাদক

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

চিবিয়ে নয়, রিজার্ভ গিলে খেয়েছে সরকার: ফখরুল

চিবিয়ে নয়, রিজার্ভ গিলে খেয়েছে সরকার: ফখরুল

বটিয়াঘাটা উপজেলার বিশিষ্ট সমাজ সেবক প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি সুরঞ্জন সুতার’র মিথ্যা মামলা থেকে জামিন প্রদান

বটিয়াঘাটা উপজেলার বিশিষ্ট সমাজ সেবক প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি সুরঞ্জন সুতার’র মিথ্যা মামলা থেকে জামিন প্রদান

হবু স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হবু স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে শিক্ষার্থীদের সমাবেশ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে শিক্ষার্থীদের সমাবেশ

বটিয়াঘাটায় ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্দ্যোগে সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত

বটিয়াঘাটায় ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্দ্যোগে সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের নোমান-রাকিব হত্যার মামলা, জিহাদিসহ আসামি ৩৩

লক্ষ্মীপুরের নোমান-রাকিব হত্যার মামলা, জিহাদিসহ আসামি ৩৩

ইমরান খান গুলিবিদ্ধ

ইমরান খান গুলিবিদ্ধ

সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার  অনশন

সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার  অনশন