শুক্রবার , ১২ মে ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বটিয়াঘাটা খাদ্য অধিদপ্তরের উদ্দ্যোগে বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ১২, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
বটিয়াঘাটা খাদ্য অধিদপ্তরের উদ্দ্যোগে বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

খুলনা’র বটিয়াঘাটা উপজেলা খাদ্য অধিদফতরের উদ্দ্যোগে বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বেলা ১২ স্থানীয় উপজেলা খাদ্য গোডাউনে অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস (এমপি) ।

এসময়ে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার । বর্তমান সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন । যা বাস্তব করছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা মেটাতে এবং প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রতি মণ ধানের মূল্য ১২ শত টাকা নির্ধারণ করে দিয়েছে । যে ধান বর্তমানে বাজারে প্রতি মণ ধানের মূল্য এক হাজার টাকা বিক্রি হচ্ছে ।

এছাড়াও কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও প্রণাদনা দিয়ে সাহায্য করে যাচ্ছে । উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস’র স্বাগত বক্তব্যে ও উপজেলা গোডাউন কর্মকর্তা মোল্ল্যা আহম্মেদ জামান’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক ।

অন্যান্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আমীরপুর ইউপি চেয়ারম্যান জিএম মিলন গোলদার ও বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আসাবুবুর রহমান আসাব, সাংবাদিক শাহীন বিশ্বাস,রাইচ মিল মালিক সমিতির সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম খান, মিল মালিক মোঃ রহমান, ব্যবসায়ী সমীর কুমার রায়,সত্যেন্দ্র নাথ ও প্রান্তিক কৃষকরা ।

বটিয়াঘাটায় খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে ধান সংগ্রহ করা হবে ৫২০ মেট্রিক টন । যার প্রতি টন ধানের মূল্য সরকারি ভাবে ১২ শত টাকা এবং মিল মালিকদের কাছ চাল সংগ্রহ করা হবে ১৭ শত ১৬ মেট্রিক টন । যার প্রতি টন চালের মূল্য সরকারি ভাবে ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ।

এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ নুরুল আলম আসন্ন দুর্যোগ ঘূর্নিঝড় “মোকা ” মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে – হুইপ পঞ্চানন বিশ্বাস

বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে – হুইপ পঞ্চানন বিশ্বাস

কেএমপির লবণচরা থানা পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ একজন আটক

কেএমপির লবণচরা থানা পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ একজন আটক

কাতার বিশ্বকাপে যে দুই ইতিহাস গড়বেন মেসি

কাতার বিশ্বকাপে যে দুই ইতিহাস গড়বেন মেসি

শ্যামনগরে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শ্যামনগরে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ইবির বুনন’র নবীন বরণ অনুষ্ঠিত

ইবির বুনন’র নবীন বরণ অনুষ্ঠিত

ডিপ্লোমা প্রকৌশলীদের একটি মানবিকতার গল্প

ডিপ্লোমা প্রকৌশলীদের একটি মানবিকতার গল্প

রংপুরের পীরগাছায় ‘ইচ্ছার বিরুদ্ধে বিয়ের’ আয়োজন করায় কনের ছুরিকাঘাতে আহত হয়েছেন বাবা

রংপুরের পীরগাছায় ‘ইচ্ছার বিরুদ্ধে বিয়ের’ আয়োজন করায় কনের ছুরিকাঘাতে আহত হয়েছেন বাবা

পুতিন আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবেন না: জেলেনস্কি

পুতিন আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবেন না: জেলেনস্কি

ভূত তাড়ানোর নাম করে ধর্ষণ! ওঝা গ্রেফতার

ভূত তাড়ানোর নাম করে ধর্ষণ! ওঝা গ্রেফতার