সোমবার , ২২ মে ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র দুই দিনব্যাপী কর্মশালা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২২, ২০২৩ ২:৪৭ পূর্বাহ্ণ
ইবিতে ‘আবৃত্তি আবৃত্তি’র দুই দিনব্যাপী কর্মশালা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি কলাকৌশল, সংবাদ উপস্থাপনা ও সাংগঠনিক দক্ষতা বিষয়ক দুইদিন ব্যাপী বার্ষিক কর্মশালা শুরু হয়েছে।

‘আসুন আমরা শুদ্ধতার চর্চা করি’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’ এ আয়োজন করেছে। রবিবার (২১ মে) টিএসসিসির ১১৬নং কক্ষে কর্মশালাটির প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে দুইদিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন দেশ বরেণ্য উচ্চারণ বিশেষজ্ঞ ও আবৃত্তিশিল্পী গোলাম সরোয়ার।উদ্বোধনী অনুষ্ঠানে সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস মিরার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

দুইদিন ব্যাপি এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন আবৃত্তিশিল্পী গোলাম সরোয়ার, খান মাজহারুল হক লিপু ও যমুনা টিভির সিনিয়র ব্রডকাস্ট সাংবাদিক আহমেদ রেজা। বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহন করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত