বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে শিক্ষার্থীদের সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১১, ২০২৩ ৪:২৪ পূর্বাহ্ণ
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে শিক্ষার্থীদের সমাবেশ

ইবি প্রতিনিধি:
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে এটি অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসের চলমান অভিযান ‘অপারেশন তুফান আল আকসা’ এর প্রতি পূর্ণ সমর্থন জানান শিক্ষার্থীরা।

এসময় ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমাহামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। পাশাপাশি বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ারও আহবান জানানো হয়।

dbnews71-1

সমাবেশে বক্তারা বলেন, তাওহিদের চেতনা নিয়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। বিপদের সময় এই ইসরায়লকে ফিলিস্তিন আশ্রয় দিয়েছিলো। অথচ ১৯৪৮ সালে ঈসরাইলি বাহিনী যে অবৈধ দখলদারিত্ব বাহিনী কায়েম করেছিল, সেই বাহিনী লক্ষ লক্ষ ফিলিস্তিনি মা, বোন, শিশু- কিশোরদের পাখির মতো গুলি করে হত্যা করছে। আজকে ঈসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের যে শান্তি মিশন, এটা দেখ পশ্চিমাদের আজকে দরদ উতলে পড়ছে।

সমাবেশে জাতিসংঘের সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, আজকের যে জাতিসংঘ এরা জাতিসংঘ না, এরা বিজাতি সংঘ। তারা মূলত পশ্চিমাদের মদদপুষ্ট সাম্রাজ্যবাদী জারজ রাষ্ট্র কায়েম করতে চায়। মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ সময়ের দাবি।

পরে সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি অনুষদ ভবনের সামনে থেকে আরম্ভ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় মিছিলে ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন নিপাত যাক’ সহ নানা শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ইবির এম.ফিল ও পিএইচডি আবেদন ১৮৪, পরীক্ষা ১৬ অক্টোবর

ইবির এম.ফিল ও পিএইচডি আবেদন ১৮৪, পরীক্ষা ১৬ অক্টোবর

স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ, শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন

স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ, শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন

খাওয়ার টেবিলেই চীনের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান: শেখ হাসিনা

খাওয়ার টেবিলেই চীনের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান: শেখ হাসিনা

ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন

ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন

বটিয়াঘাটা এইস বি সি সি – ২ প্রকল্পে বাস্তবায়িত, ফলাফল ও অভিজ্ঞতা বাজেট কর্মশালা অনুষ্ঠিত

বটিয়াঘাটা এইস বি সি সি – ২ প্রকল্পে বাস্তবায়িত, ফলাফল ও অভিজ্ঞতা বাজেট কর্মশালা অনুষ্ঠিত

বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল

বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল

শবে-বরাত উপলক্ষ্যে ইবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শবে-বরাত উপলক্ষ্যে ইবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মনে হচ্ছে, রোহিত-রাহুলরা ভয় পাচ্ছেন -শোয়েব আখতার

মনে হচ্ছে, রোহিত-রাহুলরা ভয় পাচ্ছেন -শোয়েব আখতার

ইবি ইইই এলামনাই কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন

ইবি ইইই এলামনাই কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৌখিক পরীক্ষা শুরু ১৯ নভেম্বর

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৌখিক পরীক্ষা শুরু ১৯ নভেম্বর