বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন; অস্তিত্ব সংকটে উপকূল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ
তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন; অস্তিত্ব সংকটে উপকূল

বৈশ্বিক উষ্ণতা আজ বিশ্বব্যাপী বহুল আলোচিত বিষয়। বৈশ্বিক উষ্ণতার কারণে গোটা বিশ্ব হুমকির মুখে পড়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে, যে কারণে সারা বিশ্ব চিন্তিত। বাংলাদেশ ও সেই সাথে উদ্বিগ্ন। যদিও বৈশ্বিক উষ্ণতায় বাংলাদেশের অবদান সর্বনিম্ন কিন্তু দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলির মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। উপকূলবাসীকে এই ঝুঁকি থেকে পরিত্রাণ করতে দরকার নতুন ধরনের পরিকল্পনা এবং তার বাস্তবায়ন।

২১ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ রোজ বুধবার বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার আহŸান জানিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মÐল, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব বিধুস্রবা মÐল, সাংবাদিক ও শিক্ষক জনাব রণজিৎ কুমার বর্মন, শিক্ষক জনাব মানবেন্দ্র দেবনাথ, জনাব সুজাতা রাণী মিস্ধসঢ়;ত্রি, লিডার্সের সকল কর্মীবৃন্দসহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা আমাদের অস্তিত্ব রক্ষায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার জন্য দাবি তুলে ধরেন। লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মÐল তার বক্তব্যে বলেন যে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ মানুষ উপকূলীয় অঞ্চলে বসবাস করে। তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবে যদি এক মিটার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ে তাহলে উপকূলের ১৫% স্থলভাগ হারাতে হবে এবং ৩ কোটি মানুষ উদ্বাস্তু/শরনার্থী হতে পারে। বঙ্গোপসাগরের লবণপানি ইতিমধ্যে দেশের অভ্যন্তরে ১০০ কিলোমিটার প্রবেশ করেছে এবং জলবায়ু পরিবর্তনের বর্তমান পরিস্থিতি এরূপ বিদ্যমান থাকলে এর পরিধি আরও বাড়বে। তাই তাপমাত্রা বৃদ্ধির হার বর্তমান প্রত্যাশার চেয়ে অনেক দ্রæত কমিয়ে আনা জরুরী প্রয়োজন।

জনাব বিধুস্রবা মÐল বলেন জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের বরফগলন ত্বরান্বিত হচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বেড়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘুর্ণিঝড়, জলোচ্ছ¡াস ও লবনাক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।

জনাব রণজিৎ কুমার বর্মন বলেন যে তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন খুব দ্রæত হচ্ছে। এই বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে দরিদ্র দেশগুলিতে অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে ধনী দেশগুলির সহায়তা জরুরী প্রয়োজন। জনাব মানবেন্দ্র দেবনাথ বলেন তাপমাত্রা বৃদ্ধির ফলে শারীরিক ভাবেও অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাপমাত্রা বৃদ্ধির ফলে হিটস্ট্রোক ও হাইপোথার্মিয়ার মত নানা অসুস্থতা দেখা দিতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাই আমাদের এখন ই তাপমাত্রা বৃদ্ধির লাগাম টেনে ধরতে হবে এবং পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার আহ্বায়ক কমিটির অনুমোদন

লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার আহ্বায়ক কমিটির অনুমোদন

সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে উপকূলের সমস্যা নিয়ে পরিকল্পনা তৈরি

সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে উপকূলের সমস্যা নিয়ে পরিকল্পনা তৈরি

বটিয়াঘাটা আ’লীগের পুনরায় সভাপতি আশরাফুল আলম খান ও সাধারণ সম্পাদক দিলীপ হালদার নির্বাচিত করায় ধন্যবাদ জ্ঞাপন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের

বটিয়াঘাটা আ’লীগের পুনরায় সভাপতি আশরাফুল আলম খান ও সাধারণ সম্পাদক দিলীপ হালদার নির্বাচিত করায় ধন্যবাদ জ্ঞাপন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি পেল ভারত

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি পেল ভারত

‘সংবাদ২৪ঘন্টা’র পথচলা শুরু

‘সংবাদ২৪ঘন্টা’র পথচলা শুরু

শ্যামনগরে বাল্যবিয়ে বন্ধের দাবিতে গণজমায়েত

শ্যামনগরে বাল্যবিয়ে বন্ধের দাবিতে গণজমায়েত

নড়াইলের বড়দিয়া নদী থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার।

নড়াইলের বড়দিয়া নদী থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার।

৫০ টাকার বিনিময়ে মিলছে সরকারি এস এম কলেজের এইচএসসি পরীক্ষার প্রবেশ পত্র!

৫০ টাকার বিনিময়ে মিলছে সরকারি এস এম কলেজের এইচএসসি পরীক্ষার প্রবেশ পত্র!

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি, কমেছে পরীক্ষার্থী

পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি, কমেছে পরীক্ষার্থী