শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবির ফলিত রসায়ন বিভাগের রজতজয়ন্তী উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ণ
ইবির ফলিত রসায়ন বিভাগের রজতজয়ন্তী উদযাপন

ইবি প্রতিনিধি:
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রজতজয়ন্তী ও পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় বিভাগের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের হয়। এটি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

A-rtboard-1

পুনর্মিলনী কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শরিফ মোহাম্মদ আল-রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়াও এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকতারা উপস্থিত ছিলেন। বিকেলে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বর্তমান সময়টা বিজ্ঞান ও কলাকৌশলগত উন্নয়নের যুগ। বিজ্ঞানকে টেকনোলজির সঙ্গে মিলিয়ে অধ্যয়নের একটি বিভাগ হলো ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ। বিভাগটির ২৫ বছর পূর্তিতে এ্যালামনাইদের যে মিলন ঘটেছে তাতে নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে বিভাগটি সমৃদ্ধ হবে।

এরআগে শুক্রবার পিঠা উৎসব, ফুল উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
প্রবাসীদের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রবাসীদের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

বোনের প্রেমিকের ছুরিকাঘাতে বড় বোনের প্রেমিক খুন

বোনের প্রেমিকের ছুরিকাঘাতে বড় বোনের প্রেমিক খুন

সীমান্তে হত্যা ও বিদেশী আগ্রাসন বন্ধের দাবীতে ঠাকুরগাঁওয়ে প্রতীকী লাশের মিছিল

সীমান্তে হত্যা ও বিদেশী আগ্রাসন বন্ধের দাবীতে ঠাকুরগাঁওয়ে প্রতীকী লাশের মিছিল

শান্তর সমালোচনা না করে সাহস দিতে বললেন নান্নু

শান্তর সমালোচনা না করে সাহস দিতে বললেন নান্নু

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: প্রতিবাদে ইবিতে তিন সংগঠনের মানববন্ধন 

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: প্রতিবাদে ইবিতে তিন সংগঠনের মানববন্ধন 

খুলনা’র বটিয়াঘাটায় রেভাঃ বেনেডিক্ট মেমোরিয়াল স্কুলের সাধারণ সভা অনুষ্ঠিত ।

খুলনা’র বটিয়াঘাটায় রেভাঃ বেনেডিক্ট মেমোরিয়াল স্কুলের সাধারণ সভা অনুষ্ঠিত ।

লক্ষ্মীপুর জেলাতে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

লক্ষ্মীপুর জেলাতে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

‘আইডিইবি ভবনে ইউনিভার্স আইটি ইন্সটিটিউট এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত’

‘আইডিইবি ভবনে ইউনিভার্স আইটি ইন্সটিটিউট এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত’

খুলনার দাকোপের বানিশান্তায় বিএএসডি র আয়োজনে এ্যাডভাস্নড পারমা কালচার ডিজাইন কোর্স এর সমাপনী ও সনদ পত্র বিতরণ

খুলনার দাকোপের বানিশান্তায় বিএএসডি র আয়োজনে এ্যাডভাস্নড পারমা কালচার ডিজাইন কোর্স এর সমাপনী ও সনদ পত্র বিতরণ

খুলনা’র বটিয়াঘাটায় মৎস্য দপ্তরের উদ্দ্যোগে বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত

খুলনা’র বটিয়াঘাটায় মৎস্য দপ্তরের উদ্দ্যোগে বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত