শুক্রবার , ১৪ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শান্তর সমালোচনা না করে সাহস দিতে বললেন নান্নু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৪, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ
শান্তর সমালোচনা না করে সাহস দিতে বললেন নান্নু

নাজমুল হোসেন শান্তর কাছে যে প্রত্যাশা ছিল, তার ছিঁটেফোটাও তিনি পূরণ করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে। তবু তার প্রতিভায় আস্থা রেখে সুযোগ দিয়েই যাচ্ছেন নির্বাচকরা।

আরও একটি ব্যর্থ সিরিজ শেষ করলেন শান্ত। নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওপেনিংয়ের মতো গুরুত্বপূর্ণ পজিশনে। তিন ম্যাচে শান্ত করলেন ২৯ বলে ৩৩, ১২ বলে ১১ আর ১৫ বলে ১২ রান।

না স্ট্রাইকরেট, না ইনিংস বিল্ড আপ। কোনো দিক দিয়েই শান্তর এই খেলা টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে যায় না। তারপরও তার ওপর নির্বাচকদের অগাধ আস্থা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এর আগেও বিশ্বকাপ দলে শান্তর জায়গা পাওয়া নিয়ে সাফাই গেয়েছেন। বলেছিলেন, শান্ত সবার চাহিদাতেই দলে এসেছেন, তার বিপিএল রেকর্ডও ভালো।

আরও একবার সমালোচনার মুখে থাকা এই ব্যাটারের ঢাল হয়ে দাঁড়ালেন নান্নু। গণমাধ্যমের সঙ্গে আলাপে প্রধান নির্বাচক বলেন, ‌‘শান্ত কিন্তু বাকি দুটি ফরম্যাটেও খেলে। ঘরোয়া ক্রিকেটের ভালো পারফর্মার। ওর যথেষ্ট সামর্থ্য আছে। আমাদের ম্যানেজমেন্টের যেকোনো কোচকে যদি জিজ্ঞেস করেন বর্তমান খেলোয়াড়দের ব্যাপারে, বেসিক নিয়ে কথাবার্তা হলে ওর কথা সবার আগে আসবে। ’

শান্তকে নিয়ে সমালোচনা না করে তাকে সাহস দিতে বললেন নান্নু। তার কথা, ‘একটা খেলোয়াড়কে নিয়ে যেভাবে আপনারা আলোচনা করেন তা না করে খেলোয়াড়কে সাহস দিন, দেখবেন সামনে আরও ভালো করবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
লক্ষ্মীপুরে পাউবোর খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠছে

লক্ষ্মীপুরে পাউবোর খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠছে

খুলনার বটিয়াঘাটায় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের স্বধীয় প্রধান শিক্ষক কালিদাস টিকাদারের মৃত্যুবার্ষিকী পালিত

খুলনার বটিয়াঘাটায় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের স্বধীয় প্রধান শিক্ষক কালিদাস টিকাদারের মৃত্যুবার্ষিকী পালিত

নির্বাচনে খালেদা জিয়ার অংশ নেওয়ার বিষয়ে যা বললেন সিইসি

নির্বাচনে খালেদা জিয়ার অংশ নেওয়ার বিষয়ে যা বললেন সিইসি

ঈদুল ফিতর ও রমজানে ইবিতে ৩৮ দিনের ছুটি

ঈদুল ফিতর ও রমজানে ইবিতে ৩৮ দিনের ছুটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

পরকীয়া প্রেমিকার সঙ্গে অনৈতিক কর্মকান্ড, গণধোলাইয়ের শিকার প্রধান শিক্ষক

পরকীয়া প্রেমিকার সঙ্গে অনৈতিক কর্মকান্ড, গণধোলাইয়ের শিকার প্রধান শিক্ষক

এনআইডির তথ্য ফাঁস: জয়-পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

এনআইডির তথ্য ফাঁস: জয়-পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ

গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

আমাদেরও এক দফা, শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়: কাদের

আমাদেরও এক দফা, শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়: কাদের