রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কুশ শিশু নিকেতনের আয়োজনে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১৭, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
কুশ শিশু নিকেতনের আয়োজনে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জাহিরুল ইসলাম রনি, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে কুশ শিশু নিকেতন এর আয়োজনে কারুপন্য উন্নয়ন সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৭ই মার্চ বেলা ১২টায় কারুপণ্য উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয় শহীদ মোহাম্মদ আলী সড়ক দেব টাওয়ারের ৩য় তলায় জাঁকজমক ভাবে দিবসটি পালন করা হয়।

এ সময় কারুপন্য উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও কুশ শিশু নিকেতন এর পরিচালক চন্দনা ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল ইসলাম শাহ্ এ্যাপলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন,সায়েদা উম্মুল খায়ের সহ কর্নেট সাংস্কৃতিক সংসদ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে কেক কেটে আনন্দ উল্লাসের মাধ্যমে উদযাপন করে কুশ শিশু নিকেতন। অনুষ্ঠান শেষে ছোট্ট শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত