শুক্রবার , ২১ অক্টোবর ২০২২ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

প্রথম ম্যাচে ওকসকে নিয়ে সংশয়ে ইংল্যান্ড

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২১, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
প্রথম ম্যাচে ওকসকে নিয়ে সংশয়ে ইংল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ক্রিস ওকসের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফিটনেস সমস্যায় ভুগছিলেন তিনি। বিশেষ করে, উরুর পেশিতে চোট রয়েছে তারা।

ক্রিস ওকস যদি খেলতে না পারেন, তাহলে ইংল্যান্ডের পাওয়ার প্লে এবং ডেথ ওভারের বোলিংয়ে বড় একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ম্যাচের শুরু এবং শেষের দিকের গুরুত্বপূর্ণ এই ওভারগুলোতে দুর্দান্ত বোলিং করে থাকেন ওকস। পেসার রিসি টপলিকে হারানোর ধাক্কা না সামলাতেই ইংল্যান্ড শিবিরে ক্রিস ওকসকে নিয়ে দুশ্চিন্তা তৈরি হলো।

পার্থের পেস বান্ধব স্টেডিয়ামে ক্রিস ওকসে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়ার যে লক্ষ্য ইংল্যান্ডের, তাতে হয়তো ভিন্ন কোনো পরিকল্পনা আনতে হবে তাদের।

যদিও শুক্রবার তার ফিটনেস পরীক্ষা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এদিন বিকেল নাগাদ ক্রিস ওকসকে দেখা গেছে রিসি টপলির পরিবর্তে দলে আসা টাইমাল মিলসের সঙ্গে অনুশীলনে বেশ কয়েকবার দৌড় দিতে।

ওকসকে নিয়ে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, ‘সে (ওকস) এমন এক খেলোয়াড় নয় যে, তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি। আশাকরি এখন সে সুস্থ আছে। আশাকরি আজ আমাদের সাথে অনুশীলনে অংশ নেবে এবং পুরোপুরি সেরে উঠবে। সে অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

পাওয়ার প্লেতে ওকসের বোলিং খুবই গুরুত্বপূর্ণ। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনি প্রথম দুই ডেলিভারিতেই অ্যারন ফিঞ্চ এবং মিচেল মার্শকে সাজঘরে পাঠিয়ে দেন। শেষ পর্যন্ত তিনটি উইকেট দখল করেন তিনি। নতুন বলে একজন সেরা বোলার হতে পারেন তিনি।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচের সিরিজের শেষ ম্যাচে তিনি প্রথম ওভারে বাবর আজমের উইকেট শিকার করেন। ওই ম্যাচে ২৬ রানে ৩ উইকেট নিয়ে দলকে বড় জয়ে সাহায্য করে।

ইনজুরিপ্রবণ ক্রিস ওকস পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগেই বাম হাঁটুর অস্ত্রোপচার থেকে সেরে ওঠেন। সব মিলিয়ে ইনজুরিপূর্ণ একটি বছরই কাটিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ইবির চারুকলায় আসন প্রতি লড়বে ২০, শারীরিক শিক্ষায় ২৮

ইবির চারুকলায় আসন প্রতি লড়বে ২০, শারীরিক শিক্ষায় ২৮

বটিয়াঘাটায় স্বল্পমুল্যে ছানী ও ডায়াবেটিক রোগী বাছাই ক্যাম্প

বটিয়াঘাটায় স্বল্পমুল্যে ছানী ও ডায়াবেটিক রোগী বাছাই ক্যাম্প

সিসিডিবি-এনগেজ প্রকল্পে নারী সদস্যদের এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবি-এনগেজ প্রকল্পে নারী সদস্যদের এ্যাডভোকেসি ও লবি বিষয়ে প্রশিক্ষণ

গ্রাহকের সাড়ে ১০ হাজার কোটি টাকা নিয়েছে ১২ ই-কমার্স

গ্রাহকের সাড়ে ১০ হাজার কোটি টাকা নিয়েছে ১২ ই-কমার্স

প্রতারক জিনের বাদশা গ্রেফতার

প্রতারক জিনের বাদশা গ্রেফতার

ময়মনসিংহে শতাধিক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে শতাধিক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিবি নিউজ ৭১ এ ইন্টার্নশিপ শেষে চাকরির সুযোগ

ডিবি নিউজ ৭১ এ ইন্টার্নশিপ শেষে চাকরির সুযোগ

ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

লক্ষ্মীপুরে দুই যুগেও হয়নি সড়ক সংস্কার, দুর্ভোগে চরমে

লক্ষ্মীপুরে দুই যুগেও হয়নি সড়ক সংস্কার, দুর্ভোগে চরমে

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: প্রতিবাদে ইবিতে তিন সংগঠনের মানববন্ধন 

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: প্রতিবাদে ইবিতে তিন সংগঠনের মানববন্ধন