বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবি’র ফাইন আর্টস বিভাগের নতুন সভাপতি ড. আক্তারুল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ
ইবি’র ফাইন আর্টস বিভাগের নতুন সভাপতি ড. আক্তারুল

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফাইন আর্টস বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম। বুধবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাইন আর্টস বিভাগের সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে এ পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সকল সুযোগ-সুবিধা পাবেন।

নবনিযুক্ত সভাপতি প্রফেসর ড. আক্তারুল ইসলাম বলেন, ‘আমি চেষ্টা করবো ফাইন আর্টস বিভাগকে আরও উন্নত এবং মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে। এজন্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা একান্ত কাম্য।’

নতুন সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম কর্মজীবনে ফরিদপুরের স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ’র ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক সভাপতি, শেখ হাসিনা হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক প্রভোস্ট, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক যুগ্ম-মহাসচিব, ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সভাপতি এবং ঝিনাইদহ জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, তিমি শিক্ষা জীবনে ইংরেজী সাহিত্যে অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
দুই সন্তান রেখে বিয়ের দাবিতে ভাগিনার বাড়িতে মামির অবস্থান

দুই সন্তান রেখে বিয়ের দাবিতে ভাগিনার বাড়িতে মামির অবস্থান

ইবি ইইই এলামনাই কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন

ইবি ইইই এলামনাই কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন

নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায়ের পথে জিম্বাবুয়ে

নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায়ের পথে জিম্বাবুয়ে

কৃষকের কাছ থেকে ১৬৫০ টন পেঁয়াজ কিনে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত

কৃষকের কাছ থেকে ১৬৫০ টন পেঁয়াজ কিনে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত

নড়াইলের বড়দিয়া নদী থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার।

নড়াইলের বড়দিয়া নদী থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার।

গোমস্তাপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

গোমস্তাপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

বটিয়াঘাটা-দাকোপ) খুলনা- ১ আসনের তিলডাঙ্গা কালি পূজায়- আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব -ড.পশান্ত কুমার রায়

বটিয়াঘাটা-দাকোপ) খুলনা- ১ আসনের তিলডাঙ্গা কালি পূজায়- আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব -ড.পশান্ত কুমার রায়

কুবিতে সাংবাদিক বহিষ্কার স্বাধীন গণমাধ্যমনীতির সঙ্গে সাংঘর্ষিক: ইবি প্রেস ক্লাব

কুবিতে সাংবাদিক বহিষ্কার স্বাধীন গণমাধ্যমনীতির সঙ্গে সাংঘর্ষিক: ইবি প্রেস ক্লাব

ফাইভ-জির মহাসড়ক দিয়েই পঞ্চম শিল্পবিপ্লব করবো: মোস্তাফা জব্বার

ফাইভ-জির মহাসড়ক দিয়েই পঞ্চম শিল্পবিপ্লব করবো: মোস্তাফা জব্বার

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ