রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইবি ভিসির ‘কন্ঠ সদৃশ’ ফোনালাপ ফাঁসের প্রতিবাদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ
ইবি ভিসির ‘কন্ঠ সদৃশ’ ফোনালাপ ফাঁসের প্রতিবাদ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের ‘কণ্ঠ সদৃশ’ নিয়োগ সংক্রান্ত আলাপনের অডিও ফাঁসের ঘটনায় ভিসির পদত্যাগ ও অপসারণের দাবিতে তার কার্যালয় ঘেরাও করেন অস্থায়ী চাকরিজীবী পরিষদ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচী পালন করেন তারা।

এসময় ভিসির কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন শুরু করেন তারা। একইসাথে তারা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। আন্দোলনে তারা ‘চোর ভিসির বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘হৈ হৈ রৈ রৈ, সালাম তুই গেলি কই’, ‘ইবি ভিসির দুই গালে, জুতা মারো তালে তালে’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আরো- ইবি ভিসির ‘কণ্ঠ সদৃশ’ অডিও ফাঁস

এসময় পরিষদের সভাপতি মিজানুর রহমান টিটু বলেন, ইবি ভিসি দূর্নীতি করে নিয়োগ দিচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এই দূর্নীতিবাজ ভিসিকে আমরা এই বিশ্বদ্যালয়ে আর দেখতে চাই না। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ভিসিকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়কে কলঙ্ক মুক্ত করতে চাই। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন লাগাতার চলবে। পরে, দুপুর সাড়ে ১২টায় ভিসির কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ‘ফারাহ জেবিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইবি ডিসির ‘কন্ঠ সদৃশ’ নিয়োগ বোর্ডের প্রশ্ন ফাঁসের তিনটি আলাপনের অডিও ফাঁস হয়। এ ঘটনায় শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ভিসির আদেশে থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন বলে নিশ্চিত করেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আন নূর জায়েদ বিপ্লব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ইরানকে গোলের মালা পরিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

ইরানকে গোলের মালা পরিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

রাশিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

রাশিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

প্রস্তুত হচ্ছে রাজাকারের তালিকা, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

প্রস্তুত হচ্ছে রাজাকারের তালিকা, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

লক্ষ্মীপুরে আনসার সদস্য বসতঘরে হামলা-ভাঙচুর, আটক -১

লক্ষ্মীপুরে আনসার সদস্য বসতঘরে হামলা-ভাঙচুর, আটক -১

‘সংবাদ২৪ঘন্টা’র পথচলা শুরু

‘সংবাদ২৪ঘন্টা’র পথচলা শুরু

নড়াইলে ইয়াবা চক্রের এক সদস্য ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার, এলাকা ছাড়া চক্রের অন্য সদস্যরা

নড়াইলে ইয়াবা চক্রের এক সদস্য ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার, এলাকা ছাড়া চক্রের অন্য সদস্যরা

Bangladeshi IT company Betopia opens subsidiary in Manila

Bangladeshi IT company Betopia opens subsidiary in Manila

বটিয়াঘাটা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বর্ধিত সভায় শেখ হারুন

বটিয়াঘাটা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বর্ধিত সভায় শেখ হারুন

মোরেলগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত  

মোরেলগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত  

বোরকা পরে নারীর ছদ্মবেশে ভিক্ষাবৃত্তির সময় তরুণ গ্রেপ্তার

বোরকা পরে নারীর ছদ্মবেশে ভিক্ষাবৃত্তির সময় তরুণ গ্রেপ্তার