সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. business
  2. Game
  3. Jobs
  4. Technology
  5. World News
  6. অর্থনীতি
  7. আইন-আদালত
  8. আন্তর্জাতিক
  9. কাতার বিশ্বকাপ
  10. কুড়িগ্রাম
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্যাম্পাস
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

অবরোধে বন্ধ থাকবে ইবির একাডেমিক ও নিয়োগ পরীক্ষা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ
অবরোধে বন্ধ থাকবে ইবির একাডেমিক ও নিয়োগ পরীক্ষা

ইবি প্রতিনিধি:

বিএনপি-জামায়াতের অবরোধের দিনগুলোতে অনিবার্য কারণবশত সকল বিভাগের পরীক্ষা স্থগিত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্তৃপক্ষ। তবে এসব দিনে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শ্রেণি কার্যক্রম ও অফিসসমূহ যথারীতি চলবে৷ এছাড়া এসব দিনের পূর্বঘোষিত বিভিন্ন দফতরের নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আগামী ৩১ থেকে ২ নভেম্বর পর্যন্ত বিএনপি ও জামায়াত সারাদেশে অবরোধ কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে অবরোধের দিনগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী কুষ্টিয়া ও ঝিনাইদহগামী বাসের শিডিউলে পরিবর্তন আনা হয়েছে। নিরাপত্তার দিক বিবেচনায় রেখে কুষ্টিয়ার সকল গাড়িসমূহ (শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী) সকাল সাড়ে ৮টায় এবং ঝিনাইদহের গাড়িসমূহ একই সময়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এসময় গাড়িগুলোকে কড়া পুলিশী নিরাপত্তা দেওয়া হবে। পরে বিকেল ৪টায় একযোগে পুলিশী নিরাপত্তায় সকল বাসগুলো আবারো কুষ্টিয়া ও ঝিনাইদহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অন্য দিনে দুপুর ২টায় বাস সিডিউল থাকলেও নিরাপত্তার স্বার্থে এ শিফটের বাস বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সকল বিভাগের পরীক্ষা ও ‘কম্পিউটার অপারেটর’ পদের জব টেস্ট অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। তবে ক্লাস ও অফিসসমূহ যথারীতি চলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত ‘জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখার প্রতিষ্ঠান হচ্ছে গ্রন্থাগার’ ইবি ভিসি

ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত ‘জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখার প্রতিষ্ঠান হচ্ছে গ্রন্থাগার’ ইবি ভিসি

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর আলোচনা সভা অনুষ্ঠিত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ( ডিইএব) এর রংপুর সম্মেলন অনুষ্ঠিত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ( ডিইএব) এর রংপুর সম্মেলন অনুষ্ঠিত

মোরেলগঞ্জে শোকাবহ ১৫ আগষ্ট পলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে শোকাবহ ১৫ আগষ্ট পলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন আদালতে মামলা

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন আদালতে মামলা

রোজা ভঙ্গের কারণগুলো কী?

রোজা ভঙ্গের কারণগুলো কী?

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

মোরেলগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত  

মোরেলগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত  

ইবির ফলিত রসায়ন বিভাগের রজতজয়ন্তী উদযাপন

ইবির ফলিত রসায়ন বিভাগের রজতজয়ন্তী উদযাপন

শ্যামনগরে সুন্দরবন ড্রিকিং ওয়াটার প্লান্ট এর চুক্তি সম্পাদন

শ্যামনগরে সুন্দরবন ড্রিকিং ওয়াটার প্লান্ট এর চুক্তি সম্পাদন